কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ওমরায় গিয়ে এক পরিবারের ৩ প্রজন্মের সবাই নিহত

পবিত্র কাবায় তাওয়াফরত হাজিরা। ছবি : সংগৃহীত
পবিত্র কাবায় তাওয়াফরত হাজিরা। ছবি : সংগৃহীত

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে এক পরিবারের তিন প্রজন্মের সবাই নিহত হয়েছেন। সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ দুর্ঘটনায় তারা নিহত হন। তাদের মধ্যে ৯ জন শিশু রয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪২ ভারতীয় নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জন একই পরিবারের সদস্য রয়েছেন। নিহতরা সবাই ভারতের হায়দরাবাদের বাসিন্দা। পরিবারের স্বজনদের বরাতে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনায় নিহতদের আত্মীয় মোহাম্মদ আসিফ জানান, তার শ্বশুর-শাশুড়ি, ভাসুর, তিন ভাবি এবং তাদের সন্তানরা উমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন। তারা আট দিন আগে গিয়েছিলেন। উমরাহ সম্পন্ন করে মদিনায় ফেরার পথে রাত ১টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসে আগুন ধরে গেলে কেউ বের হতে পারেনি। শনিবার তাদের দেশে ফেরার কথা ছিল।

তিনি জানান, আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ করছিলাম। কিন্তু হঠাৎই সব শেষ হয়ে গেল। আমাদের পরিবারে ১৮ জন একসঙ্গে মারা গেছে। তাদের মধ্যে ৯ জন প্রাপ্তবয়স্ক ও ৯ শিশু। এটি আমাদের জন্য অসহনীয় ট্র্যাজেডি।

নিহতদের মধ্যে নাসিরুদ্দিন (৭০), তার স্ত্রী আখতার বেগম (৬২), ছেলে সালাউদ্দিন (৪২), মেয়ে আমিনা (৪৪), রিজওয়ানা (৩৮), শাবানা (৪০) এবং তাদের সন্তানরা রয়েছেন।

দুর্ঘটনায় হায়দরাবাদের রামনগরে নাসিরুদ্দিনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির দরজা খুলতেই কান্না থামছিল না তার বোনের। তিনি বলেন, আমার ভাইয়ের পুরো পরিবার শেষ হয়ে গেছে।

বাসটিতে থাকা বেশিরভাগ হায়দরাবাদের বাসিন্দা। স্থানীয় গণমাধ্যম জানায়, বাসটি মদিনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয়। গভীর রাতে যাত্রীরা ঘুমিয়ে থাকায় দ্রুত বের হতে পারেননি, ফলে আগুনে পুড়ে বহুজন মারা যান।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X