স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আবারও ইনজুরিতে নেইমার

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিলের ফুটবল সুপারস্টার নেইমারকে নিয়ে দেশটিতে যেন এক অস্বস্তিকর নীরবতা চলছে। ঠিক সেই মুহূর্তে, যখন নেইমারের ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল স্থিরতা, তখনই তার ভবিষ্যৎকে আবারও নাড়িয়ে দিল আরেকটি চোট। বুকে ধাক্কা লাগার মতো সংবাদ: মাইনর চোট নয়, এবার মেনিস্কাস ইনজুরি। আর সে কারণেই ২০২৬ সালের আগে মাঠে ফেরা প্রায় অসম্ভব।

প্রথমে ধরা হয়েছিল শুধুই সামান্য অস্বস্তি—ধারণা ছিল, এক ম্যাচ বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবেন। কিন্তু মেডিক্যাল রিপোর্ট বদলে দিল সম্পূর্ণ চিত্র। সান্তোস নিশ্চিত করেছে, মেনিস্কাস ইনজুরিতে মৌসুমের বাকিটা আর খেলতে পারবেন না তিনি।

এদিকে ব্রাজিলিয়ান সিরি আও প্রায় শেষ প্রান্তে—৭ ডিসেম্বর লিগ শেষ, আর সান্তোসের সামনে রেলিগেশন থেকে বাঁচার লড়াই। এই পর্যায়ে নেইমারের থাকা আর না-থাকার তফাৎ বিশাল। তবুও তাকে দাঁড়িয়ে থাকতে হবে স্ট্যান্ডে; মাঠে নামার কোনো সুযোগ নেই।

২০২৫ বছরটা নেইমারের জন্য কেবলই ব্যর্থতার গল্প। চলতি বছরে এটি তার চতুর্থ চোট। কোনো চোট কাটিয়ে ফিরলেই আরেকটির আগমন—এ যেন অন্তহীন এক দুঃস্বপ্ন। ফলে লিগ তো বটেই, ২০২৬ বিশ্বকাপের সম্ভাবনাও এখন শেষ বললেই চলে।

এদিকে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর কার্লো আনচেলোত্তি একবারও ডাকেননি নেইমারকে। কারণও পরিষ্কার—তিনি চান নিয়মিত খেলছে এমন ফিট ফুটবলার।

নতুন এই ইনজুরি সেই দরজাটাকে আরও বন্ধ করে দিল।

প্রশ্নটা এখন স্পষ্ট—ফিটনেসহীন ও ম্যাচ-রিদমহীন নেইমারকে কি আনচেলোত্তি ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডে রাখবেন?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১০

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১১

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১২

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৩

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৪

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৫

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৮

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৯

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

২০
X