স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এবার মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ

ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

প্রায় ১৩ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। প্রত্যাবর্তনের সেই দিনটি স্মরণীয় করে রাখার স্বপ্ন ছিল সমর্থকদের—কিন্তু মাঠের গল্প লিখল হতাশা। তিন বছর আগে যাদের ৬-০ গোলে হারিয়েছিল মেয়েরা, সেই মালয়েশিয়ার বিপক্ষেই এবার তিন জাতি সিরিজের প্রথম ম্যাচে ০-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হলো পিটার বাটলারের দলকে।

প্রথমার্ধেই ম্যাচটির নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ। হাই লাইন ডিফেন্সে খেলা—যা থাইল্যান্ড সফরেই কোচ বাটলারকে সমালোচনার মুখে ফেলেছিল—সেই একই ছকেই আবার বিপদে পড়ল দল। ২৯ মিনিটে মাঝমাঠ থেকে নুহাদফিনা মোফ ফিরদাউসের বুদ্ধিদীপ্ত চিপে বল পান নুর আইনসিয়া বিনতি মুরাদ। তার গতি সামলাতে ব্যর্থ হন বাংলাদেশের সেন্টারব্যাক কোহাতি কিসকু। পোস্ট ছেড়ে আগানো গোলরক্ষক রুপনাকে কাটিয়ে বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন মালয়েশিয়ান মিডফিল্ডার।

এর আগেই গোলের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। সপ্তম মিনিটে সুলতানার দারুণ পাসে শামসুন্নাহার জুনিয়রের ক্রস চেস্টা করেও মাথায় ছুঁইয়ে দিতে পারেননি ঋতুপর্ণা। পরের মিনিটেও ভালো আক্রমণ গড়েছিল স্বাগতিকরা, কিন্তু ফিনিশিং দুর্বলতায় গোলের দেখা মিলেনি।

বিরতির পর শক্তি বাড়াতে সাগরিকা, তহুরা ও স্বপ্নাকে নামান কোচ। তাতে সামান্য প্রাণ ফিরে আসে আক্রমণে। ৬৮ মিনিটে সুলতানার থ্রু বলে বাম প্রান্ত দিয়ে উঠে ঋতুপর্ণার দারুণ ক্রসে সাগরিকার হেড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়—ম্যাচে বাংলাদেশের সবচেয়ে স্পষ্ট সুযোগ এটাই।

তবে রক্ষণভাগের দুর্বলতা রপ্ত হয়নি। দ্বিতীয়ার্ধে বারবার হাই লাইনের ফাঁক গলে উঠে আসে মালয়েশিয়া। রুপনা চকমা একাই অন্তত তিনটি নিশ্চিত গোল বাঁচিয়ে রাখেন। ৯০+১ মিনিটে ওয়ান-অন-ওয়ানে নুরফাজিরার শটও ঠেকান তিনি।

শেষ মুহূর্তে আশা জাগান মারিয়া। মাঝমাঠ থেকে কয়েকজনকে কাটিয়ে বক্সে ঢুকে শট নিলেও মালয়েশিয়া গোলরক্ষক নুরুল আজুরিনের কাছে হার মানেন তিনি। শেষ পর্যন্ত ০-১ ব্যবধানেই থামতে হয় আফঈদাদের।

পিটার বাটলারের দলের সমস্যা স্পষ্ট—আক্রমণে ধারহীনতা, রক্ষণে অস্থিরতা আর একই ভুলের পুনরাবৃত্তি। তিন জাতি সিরিজের শুরুটা হলো হতাশায়; বাকি ম্যাচগুলোতেই এখন ঘুরে দাঁড়ানোর সুযোগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X