সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজগঞ্জ ও বেলকুচি প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

১ হাজার টাকার জন্য জীবন গেল শুভর

নিহত শুভ। ছবি : সংগৃহীত
নিহত শুভ। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে মাত্র ১ হাজার পাওনা টাকা পরিশোধ করতে না পারায় এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেনে।

এর আগে, গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে পাওনা টাকার জন্য তার ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় তিনি।

নিহত শুভ (১৮) কোনাবাড়ি গ্রামের সাইফুল মোল্লার ছেলে।

নিহতের পরিবার জানায়, কোনাবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাহীন শুভর কাছে এক হাজার টাকা পেত। সেই টাকা ফেরত দিতে না পারায় মঙ্গলবার সকালে তামাই গ্রামে একটি তাঁত ফ্যাক্টরিতে কাজ করা অবস্থায় তাকে ডেকে নিয়ে যায় শাহীন ও তার বন্ধু। এরপর তামাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাকে এলোপাথাড়ি বাঁশ দিয়ে মাথায় আঘাত করতে থাকে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে শাহীন ও হাসান পালিয়ে যায়।

আহত শুভকে এলাকাবাসী উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে বাড়িতে অবস্থার অবনতি হলে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল ভর্তি করে। সেখানে তার অবস্থার আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শুভ মারা যায়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, নিহতের মরদেহ ঢাকায় মেডিকেলে ময়নাতদন্ত শেষে বাড়ির পথে আনা হচ্ছে। এখন পর্যন্ত পরিবারের কেউ থানায় আসেনি।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X