শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুর-৩ আসনে নুরুদ্দিন আহাম্মেদ অপুর মনোনয়ন ফরম সংগ্রহ

শরীয়তপুরে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ। ছবি : কালবেলা
শরীয়তপুরে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মৌসুমী হান্নানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

মনোনয়নপত্র সংগ্রহকালে গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে কে এম সিদ্দিকুর রহমান বলেন, দীর্ঘ সময়ের তিক্ত অভিজ্ঞতা ও প্রতিকূলতার পর আজ আমরা একটি উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র কিনতে পেরেছি। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি।

তিনি আরও বলেন, আমরা আশাবাদী, আমাদের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুর-৩ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং জনগণের ভোটে বিজয়ী হবেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, শুধু শরীয়তপুর-৩ আসন নয়, জেলার ৩টি সংসদীয় আসন থেকেই বিএনপি মনোনীত প্রার্থীরা জনগণের ব্যাপক সমর্থনে জয়লাভ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম, জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল হক মোল্লা ও শাহ মো. আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ. জব্বার খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম কাসেম, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা।

মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই এটিকে আগামী নির্বাচনে বিএনপির সক্রিয় অংশগ্রহণ ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১০

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১১

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১২

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৩

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৪

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৫

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৬

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৭

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৮

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৯

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

২০
X