কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান দেশে ফিরে কবে ভোটার হবেন, জানালেন সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মনোনয়নপত্রে কিছু শর্ত শিথিলের আহ্বান জানিয়ে ইসিকে চিঠি দিয়েছে বিএনপি। মনোনয়নপত্র জমাদানে মামলাসংক্রান্ত তথ্য নিয়েও সিইসির সঙ্গে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা অনেকে জানিও না, কার কোথায় কত মামলা হয়ে আছে। সার্টিফাইড কপি না চাইতে ইসিকে অনুরোধ করেছি।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে বলবে, সেভাবে সহযোগিতা করবে সরকার। আশা করি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উন্নতি হবে।’

এদিকে দেশের সব গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ আয়োজিত যৌথ প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল জানান, বর্তমান পরিস্থিতিতে তিনি কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছেন, তা নিয়ে তিনি উদ্বিগ্ন।

৭৮ বছর বয়সে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন, বর্তমান বাস্তবতায় তার প্রতিফলন দেখছেন না।

সম্প্রতি দুটি জাতীয় দৈনিকের কার্যালয় এবং একটি সাংস্কৃতিক সংগঠনের অফিসে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এটি শুধু নির্দিষ্ট কোনো গণমাধ্যমের ওপর আঘাত নয়, বরং গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। এতে মানুষের স্বাধীনভাবে চিন্তা করা ও মতপ্রকাশের অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। সেই চেতনাতেই আজ আঘাত এসেছে। এ পরিস্থিতিতে কোনো একক রাজনৈতিক দল বা সংগঠনের নয়, বরং গণতন্ত্রে বিশ্বাসী সব মানুষের ঐক্য অপরিহার্য।’

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১০

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১১

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১২

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৩

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৪

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৫

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৬

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৭

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৮

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

২০
X