রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১৬

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাকবলিত বাস। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনায় পড়েছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। দেশটির প্রধান দ্বীপ জাভায় এ দুর্ঘটনা ঘটেছে।

সোমবার (২২ ডিসেম্বর) এপির বরাতে এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মধ্যরাতের পর সেন্ট্রাল জাভার সেমারাং শহরের ক্রাপিয়াক টোল সড়কে দুর্ঘটনাটি ঘটে। কর্মকর্তাদের মতে, ৩৪ জন যাত্রী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি কংক্রিট ব্যারিয়ারে ধাক্কা দেয়, পরে উল্টে যায়।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, বাসটি রাজধানী জাকার্তা থেকে ঐতিহাসিক শহর যোগ্যাকার্তার দিকে যাচ্ছিল। বাঁকানো একটি এক্সিট র‌্যাম্পে ঢোকার সময় দুর্ঘটনাটি ঘটে।

তিনি বলেন, তীব্র ধাক্কায় কয়েকজন যাত্রী ছিটকে পড়েন এবং অনেকেই বাসের ভেতরে চাপা পড়ে আটকে যান।

এপি জানিয়েছে, দুর্ঘটনার প্রায় ৪০ মিনিট পর পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ছয়জন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জন মারা যান।

কর্মকর্তারা জানান, আহত ১৮ জনকে নিকটবর্তী দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৩ জন গুরুতর আহত।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, হলুদ রঙের বাসটি পাশ ফিরে পড়ে আছে এবং উদ্ধারকর্মী, পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেছেন। অ্যাম্বুলেন্সে করে আহত ও নিহতদের সরিয়ে নেওয়া হয়।

সেন্ট্রাল জাভা পুলিশের প্রধান রিবুত হারি উইবোও জানান, প্রত্যক্ষদর্শীরা বলেছেন বাসটি খুব দ্রুতগতিতে চলছিল। চালক নিয়ন্ত্রণ হারানোর পর দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও জানান, বাসটির চালক নিয়মিত ছিলেন না। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলেও চিকিৎসাধীন অবস্থায় কথা বলতে সক্ষম। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং চালকের শরীরে মাদক বা নিষিদ্ধ কোনো পদার্থের উপস্থিতি আছে কি না, তা পরীক্ষা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X