মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইউনাইটেডে যোগ দিচ্ছেন ৫৮ বছর বয়সী স্ট্রাইকার

কাজুয়োশি মিউরা। ছবি : সংগৃহীত
কাজুয়োশি মিউরা। ছবি : সংগৃহীত

চিরসবুজ ৫৮ বছর বয়সী স্ট্রাইকার কাজুয়োশি মিউরা জাপানের তৃতীয় বিভাগের একটি দলে যোগ দিতে যাচ্ছেন, যার মাধ্যমে তিনি পেশাদার ফুটবলার হিসেবে নিজের ৪১তম মৌসুম শুরু করবেন। ‘কিং কাজু’ নামে পরিচিত মিউরা গত মৌসুমে চতুর্থ বিভাগের এ্যাথলেটিকো সুজুকার হয়ে খেলার পর এক বছরের জন্য ধারে ফুকুশিমা ইউনাইটেডে যোগ দিবেন।

এই চুক্তিটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে মিউরার সাম্প্রতিক দলবদলগুলো সাধারণত ১১ জানুয়ারি সকাল ১১টা ১১ মিনিটে ঘোষণা করা হয়ে থাকে, যা তার জার্সি নম্বরের সাথে সামঞ্জস্যপূর্ন। জাপান জাতীয় দলের সাবেক এই খেলোয়াড় ফেব্রুয়ারিতে ৫৯ বছরে পা দেবেন।

গত মৌসুমে তিনি সুজুকার হয়ে সাতটি ম্যাচ খেলেছেন। লিগ টেবিলে দ্বিতীয়-শেষ স্থানে থেকে প্লে-অফে হেরে যাওয়ার পর দলটি জাপানের আঞ্চলিক লিগে রেলিগেটেড হয়। মিউরা ১৯৮৬ সালে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি ইতালি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া ও পর্তুগালের বিভিন্ন ক্লাবেও খেলেছেন।

১৯৯৩ সালে পেশাদার জে-লিগ চালু হলে জাপানে ফুটবলের পরিচিতি গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জাপান জাতীয় দলে ১৯৯০ সালে তার অভিষেক হয়। তবে জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে ৫৫ গোল করলেও ১৯৯৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলা জাপান দলের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X