মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ৯ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নেতা সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ। ছবি : কালবেলা
গোপালগঞ্জের মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নেতা সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ। ছবি : কালবেলা

গোপালগঞ্জের মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু চন্দ্র বিশ্বাস, খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ইমারত শেখ, খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন শেখ ও খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সহসভাপতি বৃন্দাবন বিশ্বাস।

এ ছাড়া খান্দারপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দুলাল শেখ, খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সহসভাপতি মো. ইমারত খোন্দকার, খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন রাকিব, খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সভাপতি মোক্তার ফকির পদত্যাগ করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মো. বিল্লাল শরীফ জানান, মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সব পদ পদবি থেকে পদত্যাগ করছি।

সোমবার থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X