পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

গণপিটুনিতে সম্রাট নিহত

পাংশা ম‌ডেল থানা। ছবি : সংগৃহীত
পাংশা ম‌ডেল থানা। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় স্থানীয়দের গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান অমৃত মণ্ডল ওরফে সম্রাট (২৯) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মো. সেলিম নামে তার এক সহযোগীকে দুটি অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করেছেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।

নিহত সম্রাট কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে মৃত অক্ষয় মণ্ডলের ছেলে এবং আটক মো. সেলিম শেখ একই ইউনিয়নের বসা-কুষ্টিয়া গ্রামের মো. ইসলাম শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্রাট তার নিজ নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় ও আশপাশে সন্ত্রাস, চাঁদাবাজি করে আসছিল। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতে পালিয়ে থেকেও তার বাহিনী দিয়ে বিভিন্ন এলাকায় হামলা ভাঙচুর ও চাঁদাবাজি করে আসছিল।

দীর্ঘদিন ভারতে পলাতক থাকার পর সম্প্রতি তিনি নিজ এলাকায় ফিরে আসে এবং কয়েকদিন আগে হোসেনডাঙ্গা পুরোনো বাজার এলাকার শহীদ শেখের বাড়িতে গিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার রাতে সম্রাট তার সহযোগীদের নিয়ে আবারও ওই বাড়িতে যান। পরে তারা লোকজন ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে সম্রাটকে ধরে গণপিটুনি দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সহযোগী সেলিমকে দুটি অস্ত্রসহ ধরে পুলিশে দেয় স্থানীয়রা। তাকেও গণপিটুনি দেওয়া হয়েছে।

এ বিষয়ে শহীদ শেখ ও তার পরিবার কিছু বলতে রাজি হয়নি।

রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার কালবেলাকে বলেন, সম্রাট কলিমহর ইউনিয়নের শহীদ শেখের কাছে এর আগেও চাঁদা দাবি করেছিলেন। বুধবার রাত ১১টার দিকে সেই দাবিকৃত টাকা নিতে গিয়ে শহীদ শেখকে বাড়িতে পায়নি। এ সময় তার ছেলেকে মারপিট করে। শহীদ শেখের বাড়ির লোকজনের চিৎকারে এলাকার লোকজন এসে সম্রাটকে গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার বিরুদ্ধে হত্যা মামলা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় তার সহযোগী সেলিমকেও গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গানসহ সেলিমকে আটক করে পুলিশ।

নিহত সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আটক পুলিশি হেফাজতে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X