কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ সিংহের মুখোমুখি পর্যটকরা, অতঃপর…

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

তীর্থস্থানে মন্দির দর্শন করে ফিরছিলেন পর্যটকরা। হঠাৎ পাহাড়ের জঙ্গল থেকে তাদের সামনে হাজির হয় এক মস্ত বড় সিংহ। পশুরাজকে দেখে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালান তারা। কিন্তু তাদের কোনো পাত্তাই দিল না সিংহটি। বরং হেলেদুলে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগল সে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে এমনই একটি ভিডিও পোস্ট করেছেন প্রাক্তন এক আইএফএস আধিকারিক সুশান্ত নন্দ। ভিডিওটি রিতীমত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি সিংহ জঙ্গল থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। সেখানে ঘোরাফেরা করছিলেন পর্যটকরা। সিংহটিকে দেখে সেখান থেকে ছুটে পালালেন তারা। তবে পর্যটকদের দেখে কোনো পাত্তাই দিল না সিংহটি। সে নিজের মতো হেলেদুলে সিঁড়ি দিয়ে উঠে গেল। তার পর জঙ্গলের অন্যদিকে চলে গেল সে।

আশ্চর্যজনক এ ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাতের ভাবনগর জেলার পালিতানা শহরের কাছে শত্রুঞ্জয় পাহাড়ে। জৈনদের তীর্থস্থান হিসেবে এই পর্যটনকেন্দ্রটি অধিক পরিচিত।

সেই তীর্থস্থানেই হঠাৎ হাজির হয় সিংহটি। ভিডিওটি দেখে এক জন ইন্টারনেট ব্যাবহারকারী লিখেছেন, এমন সামনে থেকে সিংহ দেখলে তো আমি ভয়ে অজ্ঞানই হয়ে যেতাম। কিন্তু অবাক করা বিষয় হলো সিংহটি তো কাউকে পাত্তাই দিল না।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X