স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল শুরুর আগের দিন মালিকানা ছাড়ল চট্টগ্রাম রয়্যালস

চট্টগ্রাম রয়্যালসে খেলবেন মোহাম্ম নাঈম | ছবি : সংগৃহীত
চট্টগ্রাম রয়্যালসে খেলবেন মোহাম্ম নাঈম | ছবি : সংগৃহীত

রাত পোহালেই মাঠেই গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের আসর। তবে, বিপিএল শুরুর আগের দিনই মালিকানা ছেড়ে দিয়েছেন চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী। এ নিয়ে বিসিবিতে একটি চিঠি দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক আব্দুল কাইয়ুম।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান।

তিনি বলেন,‘আমরা একটা চিঠি পেয়েছি। এখন খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করছি। কীভাবে কী হবে তা দেখছি। নিয়ম অনুযায়ী বিসিবিরই দায়িত্ব নেওয়ার কথা।’

জানা গেছে, ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় আসতে চাইছেন না। ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। এখন কীভাবে কী হবে, তা নিয়েও দুশ্চিন্তায় পড়ে গেছে বিসিবি।

উল্লেখ্য, আগামীকাল বিপিএলে প্রথম দিন সন্ধ্যায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস।

কালবেলা/এমএইচ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X