বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেয়া পায়েলকে

অভিনেত্রী কেয়া পায়েল। ছবি: সংগৃহীত
অভিনেত্রী কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

অভিনেত্রী কেয়া পায়েল সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। নিজের কাজ, ভ্রমণ এবং ব্যক্তিজীবনের নানা মুহূর্ত তিনি নিয়মিত শেয়ার করতেন। তবে হঠাৎ করেই তার ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

কেয়ার এই পেজটি ছিল বেশ জনপ্রিয়, যেখানে ৬০ লাখেরও বেশি অনুসারী তাকে নিয়মিত অনুসরণ করতেন। বিষয়টি নিয়ে কেয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি।

কেয়া পায়েলের ফেসবুক পেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। ছবি: সংগৃহীত

তবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি এখনো সক্রিয় রয়েছে, যেখানে তার অনুসারীর সংখ্যা ১৬ লাখের বেশি।

অভিনয়ে সম্প্রতি কেয়া ৭ বছর পার করেছেন। এ সময়ে তিনি অসংখ্য দর্শক প্রিয় নাটকে অভিনয় করে নিজের অবস্থান ইন্ডাস্ট্রিতে পোক্ত করেছেন।

২০১৮ সালে ‘ইন্দুবালা’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন কেয়া পায়েল। এরপর গত সাত বছরে নাটকেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই দীর্ঘ পথচলা নিয়ে অভিনেত্রীর ভাষ্য, সময় কীভাবে এত দ্রুত পেরিয়ে গেছে, তা নিজেও টের পাননি। প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে কাজ করেছেন এবং প্রতিটি চরিত্রে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X