কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘জুলাইযোদ্ধা’ তাহরিমার ২ দিনের রিমান্ড

তাহরিমা জান্নাত সুরভী। ছবি: সংগৃহীত
তাহরিমা জান্নাত সুরভী। ছবি: সংগৃহীত

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) সুরভীর আইনজীবী রাশেদ খান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২৫ ডিসেম্বর গাজীপুরে নিজ বাসা থেকে তাহরিমা জামান সুরভীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশ সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনসংক্রান্ত মামলায় জড়ানোর হুমকি দিয়ে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র তার কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে।

তদন্তে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত তাহরিমা জামান সুরভী ওই চক্রের নেতৃত্বে ছিলেন। একই চক্র ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে মোট প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে বলেও দাবি করা হয়।

তৎকালীন সময়ে মামলার বিবরণ উল্লেখ করে আরও বলা হয়েছিল, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় জড়ানোর ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। আসামি বানানো, গ্রেপ্তার ও পুলিশি হয়রানির হুমকির পাশাপাশি ‘সমঝোতা’ করে দেওয়ার আশ্বাসে বিপুল অঙ্কের টাকা আদায় করা হয়।

তবে মামলার নথিপত্র পর্যালোচনায় ভিন্ন তথ্য পাওয়া গেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর সঙ্গে মামলার বাদীর দাখিল করা এজাহারের পুরোপুরি মিল নেই। মামলাটি ২০২৫ সালের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৩৮৫, ৩৮৬, ৩৭৯ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১১

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১২

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৩

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৪

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৫

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৬

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৭

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৮

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৯

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

২০
X