বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

আমি কাজের ক্ষেত্রে ভীষণ সময়নিষ্ঠ: সুনেরাহ

সুনেরাহ বিনতে কামাল I ছবি: সংগৃহীত
সুনেরাহ বিনতে কামাল I ছবি: সংগৃহীত

ছোট পর্দার আলো ঝলমলে দুনিয়ায় যাদের নাম উঠলেই দর্শকের কৌতূহল কয়েকগুণ বেড়ে যায়, তারা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। পর্দায় প্রেম, আবেগ আর টানটান রসায়নে দর্শককে বারবার মুগ্ধ করা এই জুটি এবার আলোচনায় ভিন্ন কারণে। গুঞ্জন, জল্পনা আর অজানা প্রশ্নের আবরণ ভেদ করে তারা হাজির হলেন রাফসান সাবাবের জনপ্রিয় শো ‘হোয়াট আ শো’-তে, যেখানে ক্যামেরার সামনে উঠে এলো তাদের না বলা গল্প, ব্যক্তিগত অনুভূতি আর একে অন্যকে নিয়ে ভাবনার অজানা অধ্যায়।

প্রকাশিত সেই শোতে আড্ডার একপর্যায়ে তাদের নাটকের শুটিংয়ের মজার কিছু মুহূর্ত নিয়ে আলোচনা হয়। একটি ভিডিও দেখানো হয়। দেখা যায়, অভিনেতা আরশ খান গাছে উঠে বসে আছেন আর নিচে সুনেরাহসহ অন্য কলাকুশলীরা দাঁড়িয়ে। সঞ্চালক রাফসানের প্রশ্নের জবাবে সুনেরাহ হাসিমুখে জানান, এটি ছিল আরশের জন্য এক ছোটখাটো শাস্তি।

সুনেরাহ বলেন, ‘আমি কাজের ক্ষেত্রে ভীষণ সময়নিষ্ঠ। আমার সেটে নায়কদের আগেই পৌঁছাতে হয়। আরশকে আগেই সতর্ক করেছিলাম, তাও সে ৫ মিনিট দেরি করে এসেছিল। তাই ওকে শাস্তি হিসেবে গাছে উঠিয়ে দিয়েছিলাম।’

পাশে থাকা আরশ তখন রসিকতা করে বলেন, ‘আসলে আমি তো নিজেকে নায়ক ভাবি না, অভিনেতা মনে করি। আরশ খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সুনেরাহর মন্তব্য ছিল বেশ ইতিবাচক। জানান, শুরুতে আরশকে যতটা হালকাভাবে নিয়েছিলেন, বাস্তবে তাকে ততটাই সিরিয়াস পেয়েছেন।’

এরপর সুনেরাহ আরও বলেন, ‘আমি এত ভালো কিছু আশা করিনি। কাজ শুরুর আগে ভেবেছিলাম, আরে নাটকই তো করে! কিন্তু সেটে গিয়ে দেখলাম সে কাজের ব্যাপারে দারুণ সিরিয়াস। গুছিয়ে কাজ করে, ফোন নিয়ে পড়ে থাকে না এবং নিয়মিত রিহার্সাল করে। সুনেরাহ আরও যোগ করেন, শুরুর কয়েকটা কাজে সে বেশ ভদ্র ছিল, এখনো কাজের ব্যাপারে সিরিয়াস থাকলেও এখন সে অনেক দুষ্টুমি করে।’

দেশের ছোট পর্দার রোমান্টিক জুটি হিসেবে আরশ-সুনেরাহ বর্তমানে ভক্তদের পছন্দের শীর্ষে। সম্প্রতি এই জুটির একটি অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এলে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়। সুনেরাহ নিজেই তার ফেসবুকে ছবিটি শেয়ার করেছিলেন। পোস্টটি মুহূর্তেই ভক্ত ও সহকর্মীদের মন্তব্যে ভরে ওঠে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X