বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:০৮ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস সিজন-৫-এর পর্দা নামল

‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস সিজন-৫ I ছবি: সংগৃহীত
‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস সিজন-৫ I ছবি: সংগৃহীত

বরাবরের মতো এবারও দর্শক ও সংশ্লিষ্ট মহলে দারুণ সাড়া ফেলে সফলভাবে সম্পন্ন হয়েছে দেশের আলোচিত রিয়েলিটি শো মমতাজ মেহেদি নিবেদিত ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ সিজন-৫। ধারাবাহিক সাফল্যের ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো আয়োজন করা এই মেগা ইভেন্টটি আবারও প্রমাণ করেছে, নতুন মুখ খোঁজার ক্ষেত্রে শোটির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা কতটা শক্ত অবস্থানে রয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আইসিসিএল ভেন্যুতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস সিজন-৫-এর গ্র্যান্ড ফাইনাল।

অনুষ্ঠানটির আয়োজক ও স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান জানান, দেশের বিভিন্ন জেলা থেকে চার শতাধিক প্রতিযোগী অডিশনের মাধ্যমে অংশগ্রহণ করেন। একাধিক ধাপের প্রতিযোগিতা ও বিচারকদের কঠোর মূল্যায়নের পর চূড়ান্তভাবে ১৪ জন প্রতিযোগী ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নেন। সেখান থেকে প্রতিভা, উপস্থাপনা ও আত্মবিশ্বাসের বিচারে সেরাদের সেরা হিসেবে নির্বাচিত হন সাতজন প্রতিযোগী।

এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট জিতে নেন ইয়ামিন ও তাজকিয়া। প্রথম রানার্সআপ হিসেবে নির্বাচিত হন পর্যায়ক্রমে ঋতু, দেব ও তানিয়া। আর দ্বিতীয় রানার্সআপ হন সৌরভ ও সুমি।

গ্র্যান্ড ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি, চলচ্চিত্র অভিনেতা জয় চৌধুরী, দেবাশীষ বিশ্বাসসহ মিডিয়া ও বিনোদন অঙ্গনের একাধিক পরিচিত মুখ, যা অনুষ্ঠানটির আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।

বিগত সিজনগুলোর বিজয়ীরা বর্তমানে মিডিয়া ও বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করে যাচ্ছেন। ফলে ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ আজ শুধু একটি রিয়েলিটি শো নয়, বরং নতুন মুখ তৈরির একটি নির্ভরযোগ্য ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X