শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মারামারির পর স্থগিত তারকাদের ক্রিকেট লীগ

তারকাদের ক্রিকেট লীগের ফটোশ্যুট। ছবি : সংগৃহীত
তারকাদের ক্রিকেট লীগের ফটোশ্যুট। ছবি : সংগৃহীত

দেশের নাটক-সিনেমা জগতের অভিনেতা, অভিনেত্রী, প্রযোজোক ও পরিচালক নিয়ে গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টটি বসে মিরপুর ইনডোর স্টেডিয়ামে।

তবে শুরুর তৃতীয় দিনের মাথায় টুর্নামেন্টটি আপাতত স্থগিত ঘোষণা করেছে আয়োজক কমিটি। মূলত, চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মারামারির ঘটনায় এমন সিদ্ধান্ত নেয় আয়োজকরা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মাঝে উত্তেজনা ছাড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের খেলা শুরু হয়।

তবে ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পরে ফের উত্তেজিত হয়ে পড়ে দুই দলের সতীর্থরা। যা এক সময় মারামারিতে রূপ নেয়।

সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ তোলেন নায়িকা রাজ রিপা। কান্নাজড়িত কণ্ঠে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান এ নায়িকা।

মারামারিতে আহত হওয়া খেলোয়াড়দের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হসপিটালে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী জানান, নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকিও দেন। এ ছাড়া আয়োজকদের নামে ম্যাচ পাতানোর অভিযোগ এনেছেন তিনি।

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুল খেলছেন দীপঙ্কর দীপনের দলে। এই অভিনেতাও ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন আয়োজকদের বিরুদ্ধে। একইসঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

তবে নির্মাতা দীপঙ্কর দীপন ও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে অফিসিয়াল বক্তব্য ও ব্যাখ্যা দেবেন তারা।

অন্যদিকে, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও তার দলের সদস্যরা মারামারিতে জড়ানোর পরেই মাঠ ছাড়েন। তাই এসব অভিযোগের বিষয়ে তাদের কারও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল। নির্ধারিত ছয় ওভারে ১১৯ রান সংগ্রহ করে তারা। লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে দীপঙ্কর দীপনের টিম সমানুপাতিক হার তুললেও শেষ পর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ১১২ রান করতে সক্ষম হন তারা। ফলে ৭ রানে হরে যায় দীপঙ্কর দীপনের টিম।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লীগ’। প্রায় দু সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থেকে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর।

এই সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। এসব দলের নেতৃত্বে দিচ্ছেন, গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি, তদন্তে প্রশাসন

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

১০

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১২

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৩

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

১৪

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

১৫

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

১৬

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১৭

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

১৮

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

১৯

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

২০
X