কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০২:৩৯ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চলে গেলেন ‘মহীনের ঘোড়াগুলি’র বাপীদা

বাংলা রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলির অন্যতম সদস্য তাপস বাপী দাস। ছবি:সংগৃহীত
বাংলা রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলির অন্যতম সদস্য তাপস বাপী দাস। ছবি:সংগৃহীত

মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছিলেন বাংলা রক ব্যান্ড মহীনের ঘোড়াগুলির অন্যতম সদস্য তাপস বাপী দাস। তার সুস্থতার জন্য প্রার্থনায় দুই বাংলার গানপ্রেমীরা সৃষ্টিকর্তার কাছে হাত উঠিয়েছেন বার বার। তারপরও পৃথিবীর সব মায়া ত্যাগ করে চলে গেলেন তিনি।

রোববার কলকাতার এস এস কে এম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাপীদার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কলকাতার এ সময়ের ব্যান্ড তারকা রূপম ইসলাম। রূপম তার ফেসবুকে বাপীদার কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এরকম কত বাঙ্ময় মুহূর্তই রয়ে গেল শুধু…সচল হয়েই থেকে গেল গানজীবনের অনন্ত পথ চলা…থেমে গেল বললে ভুল হবে, মারাত্মক ভুল…বাপীদা-সশরীরে তুমি আর নেই- কিন্তু সর্বত্র এভাবেই তুমি থাকবে। লাল সালাম। বিপ্লব দীর্ঘজীবী হোক।’

বাপীদার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না ভক্তরা। দুই বাংলায় অনেকেই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আনন্দবাজার জানিয়েছে, প্রয়াত কিংবদন্তি বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলির বাপীদা ওরফে তাপস দাস দীর্ঘ দিন ধরে ভুগছিলেন ফুসফুসের ক্যানসারে; চিকিৎসাও চলছিল তার। রোববার শেষ হলো লড়াই। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মহীনের অন্যতম ঘোড়া।

চলতি বছরের জানুয়ারি মাসে তার অসুস্থতার খবর প্রকাশে এলে চিকিৎসার খরচ জোগাতে একাধিক কনসার্টের আয়োজন হয় কলকাতা শহরেই। পরে অবশ্য তার চিকিৎসার দায়িত্ব নেয় রাজ্য সরকার। টুইট করে শোকপ্রকাশ করেছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফিরব না পিছনে, আর অন্ধকার, শব্দবিহীন শব্দের এই আঁধারে, এই সুরে বহুদূরসহ বেশ কিছু গানের স্রষ্টা ছিলেন বাপীদা। ফুসফুস ক্যানসারের তৃতীয় ধাপে ছিলেন। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিল না তার পরিবার। মহীনের ঘোড়াগুলির অন্যতম এ প্রতিষ্ঠাতার চিকিৎসায় তহবিল গঠনের জন্য নানা উদ্যোগও নিয়েছিলেন দুই বাংলার শিল্পীরা।

এক সময়ের নকশাল আন্দোলনের কর্মী গৌতম চট্টোপাধ্যায় গত শতকের ৭০ এর দশকে কলকাতায় যে রক ব্যান্ড গড়ে তুলেছিলেন, সেই মহীনের ঘোড়াগুলি বাংলা গানের নতুন দিশা দিয়েছিল। তাদের গানের প্রভাব বাংলা সংগীত জগতে এখনও রয়েছে। বাংলাদেশেও জনপ্রিয় মহীনের ঘোড়াগুলির গান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টির আঘাতে বগুড়ার কৃষি, ৫ কোটি টাকার ফসলহানি

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১০

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১১

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১২

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৩

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৪

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৫

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১৬

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১৭

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১৮

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১৯

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

২০
X