কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্যারিস্টার সুমনের অনুষ্ঠানে গিয়ে তাশরীফ খানের বড় ক্ষতি

তাশরীফ খান ও ব্যারিস্টার সুমন। ছবি : সংগৃহীত
তাশরীফ খান ও ব্যারিস্টার সুমন। ছবি : সংগৃহীত

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের আমন্ত্রণে গত ৩ ফেব্রুয়ারি জেলার চুনারুঘাট ডিসিপি স্কুল মাঠে একটি জনসভায় গিয়েছিলেন সংগীতশিল্পী তাশরীফ খান। অনুষ্ঠানে গিয়ে নিজের আইফোন হারিয়ে ফেলেন তাশরীফ।

তরুণ এ গায়ক অনুষ্ঠানস্থলে গাড়ি থেকে নামার সময় বেশ ভিড় ছিল। তখন তার পকেট থেকে মোবাইল ফোনটি হারিয়ে যায়। এ নিয়ে অবশ্য পরে ক্ষোভ প্রকাশ করেন ব্যারিস্টার সুমন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তাশরীফ লেখেন, ‘যে আমার পকেট থেকে ফোনটা নিয়ে গেল সে জানেও না আমার কত বড় ক্ষতি করল! আমার কোনো ব্যাকআপ দেওয়া ছিল না। আমার অনেক নতুন গানের সুর রেকর্ডেড ছিল ওই ফোনটায়।’

তিনি আরও লিখেন, ‘অনেক নতুন গানের লিরিক ছিল। অন্তত ১০টা ভিডিও কনটেন্ট রেডি হচ্ছিল সামনে আপলোডের জন্য। আমার সব ট্যুরের ছবিগুলো ছিল। সব গুরুত্বপূর্ণ নম্বর ছিল। সবকিছু গেল! এই ক্ষতি আসলে টাকার অঙ্কে হিসাব করে মেলানো যাবে না। যাই হোক আল্লাহ তার হেদায়াত করুক।’

এর আগে ফোন হারানোর দিন অনুষ্ঠানের মঞ্চে ব্যারিস্টার সুমন বলেন, এটা কেমন হলো? তাসরিফ খান ঢাকা থেকে এসেছে আমাদের মাঝে। আর তার পকেট থেকে কিনা আইফোনটি চুরি করে নেয়া হলো। গাড়ি থেকে নামতেই ভিড়ের মধ্যে পকেট থেকে তার ফোনটি বের করে নেওয়া হয়েছে। এটা খুবই খারাপ কাজ হলো।

সম্প্রতি ব্যারিস্টার সুমন সংসদ সদস্য নির্বাচিত হলে তারই আমন্ত্রণে চুনারুঘাটে অনুষ্ঠানে গিয়েছিলেন তাশরীফ। সেখানে গিয়েই এমন বিপদে পড়লেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু: আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১০

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১১

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১২

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৪

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৫

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৭

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৮

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৯

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

২০
X