বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ছোট পরিসরেই সব হয়েছে’ কিসের ইঙ্গিত দিলেন তাশরীফ?

তাশরীফ খান। ছবি : সংগৃহীত
তাশরীফ খান। ছবি : সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী তাশরীফ খান আবারও ভক্তদের কৌতূহল বাড়ালেন রহস্যময় এক পোস্ট দিয়ে। মূলত ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত এ তারকা গানের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমান সরব।

শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, একেবারে ছোট পরিসরেই সব হয়েছে।’ পোস্টের শেষ লাইনে তিনি যুক্ত করেন, ‘সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো।’ সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

এমন পোস্ট দেখেই নেটিজেনদের বড় একটি অংশ ধরে নেন— শিল্পী বিয়ের খবর দিতে যাচ্ছেন। কেউ কেউ অভিনন্দন জানাতে শুরু করলেও, মন্তব্যে ভিন্ন ইঙ্গিত দেন তাশরীফ নিজেই। কমেন্ট বক্সে তিনি লেখেন, ‘এত ভাগ্যবান ও হইনাই যে শীত আসার আগেই আমার বিয়ে হয়ে যাবে।’

তবে রহস্য কাটেনি এখনো। অনেকে এখনো ধরে নিচ্ছেন, হয়তো সত্যিই কোনো বিশেষ খবরই দিতে যাচ্ছেন শিল্পী।

তাশরীফের পোস্টে ভক্তদের মন্তব্যও ছিল বেশ মজার। একজন লিখেছেন, ‘ঝামেলা মাথায় নেওয়ার আগে অভিজ্ঞদের সাথে পরামর্শ নেওয়া উচিত ছিল।’ আরেকজনের মন্তব্য, ‘যা ভাবছো, তা না।’

তাশরীফ খান কী ঘোষণা দিতে যাচ্ছেন— সেটাই এখন ভক্ত-অনুরাগীদের কাছে বড় প্রশ্ন। সন্ধ্যার ঘোষণার দিকেই তাই তাকিয়ে সবার চোখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X