কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৪ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গান শোনাতে সিডনি যাচ্ছেন তাহসান

তাহসান খান। পুরোনো ছবি
তাহসান খান। পুরোনো ছবি

বাংলাদেশের অন্যতম প্রধান সংগীত তারকা, তরুণ-তরুণীদের হার্টথ্রব, সুদর্শন অভিনেতা এবং মডেল ‘তাহসান খান’ সিডনিতে যাচ্ছেন গান শোনাতে। আগামী ১ জুন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির সায়েন্স থিয়েটারে সিডনির দর্শক-শ্রোতাদের মাতাতে তাকে নিয়ে যাচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন ছাত্রদের অস্ট্রেলিয়ার অ্যালামনাই ‘রেমিয়ানস অস্ট্রেলিয়া’।

তিনি সম্মত হয়েছেন জেনে প্রবাসী সংগীতপ্রেমীদের মাঝে তুমুল আলোড়ন তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে আবালবৃদ্ধবনিতার আগ্রহের কমতি নেই। যুব সমাজের মুহুর্মুহ প্রশ্নবানে আনন্দিত আয়োজকরা তাই অনুষ্ঠানের টিকিট উন্মুক্ত করে দিয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে www.deshievents.com.au নামের অনলাইন টিকিট বিক্রয় কেন্দ্র থেকে।

রেমিয়ানস অস্ট্রেলিয়ার এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে রয়েছে বাংলাদেশের বৃহত্তম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ই-কমার্স প্ল্যাটফর্ম aarong.com নামের অনলাইন প্রতিষ্ঠানটি।

প্রবাসী বাংলাদেশিদের কাছে দেশীয় প্রোডাক্ট সহজলভ্য করতে যাদের জুড়ি মেলা ভার। রেমিয়ানস অস্ট্রেলিয়ার অভিজ্ঞ আয়োজকদের মাধ্যমে সিডনির সুধীবৃন্দ স্বাদ পেতে যাচ্ছে একটি মনোজ্ঞ সংগীত সন্ধ্যার এবং দ্বীপ মহাদেশে যোগ হবে অভূতপূর্ব এক সাংস্কৃতিক সংযুক্তি।

আর এদিকে শিল্পী তাহসান খান জানিয়েছেন তিনিও উন্মুখ হয়ে আছেন মন মাতানো পরিবেশনায় সিডনির দর্শকদের আনন্দিত করতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X