কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৯ এএম
অনলাইন সংস্করণ

সিঙ্গেলদের জন্য ভালোবাসা দিবসের গান

‘ভ্যালেন্টাইনে সিঙ্গেল’ গানের পোস্টার। ছবি : সংগৃহীত
‘ভ্যালেন্টাইনে সিঙ্গেল’ গানের পোস্টার। ছবি : সংগৃহীত

ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘ভ্যালেন্টাইনে সিঙ্গেল’ নামে একটি গান প্রকাশ করেছেন তোহিদুল ইসলাম। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।

এরইমধ্যে আলোচিত সিনেমা ‘কিল হিম’ এর মাধ্যমে প্লেব্যাক শিল্পী হিসেবে বেশ প্রসংশা কুড়িয়েছেন তিনি।

তোহিদুল ইসলাম পেশায় একজন পুলিশ কর্মকর্তা। অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবিটিতে ‘আমার সাথে চল’ শিরোনামের রোমান্টিক গানটিতে তোহিদুল ইসলামের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন মৌমিতা তাসরিন নদী ।

ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত গানটি প্রসঙ্গে তোহিদুল ইসলাম বলেন, আমি পেশাগত কাজের পাশাপাশি ভালোলাগার জায়গা থেকে গান করি। ‘ভ্যালেন্টাইনে সিঙ্গেল’ শিরোনামের গানটি আসলে ইয়ং এবং সিঙ্গেল যারা তাদের কথা মাথায় রেখে করা হয়েছে। গানের কথাগুলো ফানি এবং উপভোগ্য। রক-মেলো ধাঁচের মিউজিকে করা গানটি সবার ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।

পিয়াল আরাফাতের নির্দেশনায় গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। গানটির সুর করছেন কালাচাঁন খ্যাত এফ এ প্রীতম, সংঙ্গীত আয়োজন করেছেন এ এন ফরহাদ।

জানা গেছে, তোহিদুল ইসলাম ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। পেশাগত কারণে গানের সঙ্গে নিয়মিত না হলেও, অনিয়মিতভাবে গান করে চলেছেন।তোহিদুল ইসলাম বর্তমানে কাজ করছেন ডিএমপির উত্তরা বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X