কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাদ থেকে পড়ে জ্ঞান হারালেন কণ্ঠশিল্পী নকুল কুমার, অতঃপর..

কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। ছবি : সংগৃহীত

কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস গ্রামের বাড়ির ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। বেশ কয়েক মিনিট অচেতন থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা ভিডিও ও স্ট্যাটাসে ছাদ থেকে পড়ে গিয়ে জ্ঞান হারানোর খবর জানান নকুল কুমার নিজেই। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়ায়।

তার ফেসবুক পেজে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রামের বাড়িতে শিমুল গাছের ডাল কাটতে নিজ বাড়ির দোতলা ছাদে ওঠেন তিনি। এরপর র‌্যালিং-এর পাশে দাঁড়িয়ে ডাল কাটার সময় অসাবধানবশত ছাদ থেকে তিনি মাটিতে পড়ে যান। এ সময় শব্দ হলে বাড়ির লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।

নকুল কুমারের বন্ধু আসাদুজ্জামান লিটন জানান, আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী অল্পের জন্য বেঁচে গেছেন। দ্রুত হাসপাতালে নেওয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি। বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে এখনো হাসপাতালে।

নকুল কুমার বিশ্বাস জানান, গ্রামের বাড়ির দোতলার চারপাশ শিমুল গাছের ডালে ছেয়ে গেছে। সেই ডাল কাটতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। অন্যের সাহায্য ছাড়া এখন চলতে পারছি না। পপুলার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে, রিপোর্ট হাতে পেলে চিকিৎসকের পরামর্শে পরবর্তী চিকিৎসা নেব। সবাই আমার জন্য দোয়া করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X