স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কেমন আছেন নকুল কুমার বিশ্বাস

নকুল কুমার বিশ্বাস। ছবি সংগৃহীত
নকুল কুমার বিশ্বাস। ছবি সংগৃহীত

কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রামের বাড়িতে শিমুল গাছের ডাল কাটতে নিজ বাড়ির দোতলার ছাদে ওঠেন তিনি। এরপর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ডাল কাটার সময় অসাবধানবশত ছাদ থেকে মাটিতে পড়ে যান এই শিল্পী। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর মতিঝিলের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করানো হয়।

সেখান থেকেই মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কালবেলার সঙ্গে কথা হয় নকুল কুমার বিশ্বাসের। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা আমাকে এবারের মতো বাঁচিয়ে দিয়েছেন। অনেক বড় বিপদ হতে পারত। আপাতত এক্স-রেতে তেমন কিছু ধরা পড়েনি। শুধু পায়ের উরুতে সামান্য ব্যথা পেয়েছি, যা অতি দ্রুত ওষুধের মাধ্যমে সেরে যাবে। দু-এক দিনের মধ্যেই ক্লিনিক থেকে বাসায় যেতে পারব বলেও দায়িত্বরত চিকিৎসকরা নিশ্চিত করেছেন। আমার জন্য সবাই দোয়া করবেন।’

এ সময় নকুল আরও বলেন, ‘পড়ে গিয়ে মাথায় ও হাতে অনেকটা চোট লাগে। কোমর আর শরীরে প্রথমে কিছুদিন ব্যথা ছিল। সব ঠিক হলে মাথার একটি এক্স-রে করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাকি সব এখন ঠিক আছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X