বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৪ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

টিএসসিতে ‘আমার ভাষার গান-২০২৪’

‘আমার ভাষার গান-২০২৪’‍‍ কনসার্ট-এর পোস্টার। ছবি: সংগৃহীত
‘আমার ভাষার গান-২০২৪’‍‍ কনসার্ট-এর পোস্টার। ছবি: সংগৃহীত

চলছে ভাষার মাস। বাংলা ভাষা এবং ভাষাশহীদদের সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির (ডিইউবিএস) আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট। যার শিরোনাম ‘আমার ভাষার গান-২০২৪’‍‍। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে আয়োজনটি নিয়মিত করে আসছে তারা। মাঝে করোনাভাইরাসের সময় দুই বছর কনসার্টটি বন্ধ রাখা হয়। এবার ষষ্ঠবারের মতো এই আয়োজন করছে (ডিইউবিএস)।

নিজেদের আয়োজন নিয়ে কালবেলার সঙ্গে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির দপ্তর সম্পাদক রিফাত হোসেন দিগন্তর সঙ্গে।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে এই আয়োজন আমরা করে আসছি। ২০১৭ সাল থেকে চালু হওয়া এ কনসার্টের ষষ্ঠ আসর এটি। মাঝে করোনাভাইরাসের সময় দুই বছর কনসার্টটি বন্ধ ছিল।বাংলা গানের মাধ্যমে বাংলা ভাষাকে আরও ছড়িয়ে দিতেই আমাদের এ আয়োজন। আশা করি, কনসার্টে আসা সকল দর্শক-শ্রোতাকে আমরা ভালো একটি কনসার্ট উপহার দিতে পারব।’

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড হাইওয়ে ও এনকোরসহ মোট ৯টি ব্যান্ডের পরিবেশনায় এ কনসার্ট আয়োজন করা হবে। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির পারফরম্যান্স টিমের থাকবে আলাদা সংগীত পরিবেশনা। অন্যান্য ব্যান্ডগুলোর মধ্যে রয়েছে: মেট্রোলাইফ, ওউন্ড, সাবকনশাস, ই জেড, ডিয়ার ইন্ডিগো এবং ব্লাডসেল। কনসার্টের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে আর্টসেল ব্যান্ডের সাবেক গিটারিস্ট এরশাদ জামান।

কনসার্ট উপভোগে সাধারণ দর্শকদের জন্য ২০০ টাকা মূল্যের টিকেট রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টিকিট মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির মডারেটর ড. মাহবুবুর রহমান লিটু ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X