বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০১:২৭ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বেইলি রোডের আগুনে বান্ধবী হারিয়েছেন অভিনেত্রী নাদিয়া

অভিনেত্রী সালহা খানম নাদিয়া। ছবি : সংগৃহীত
অভিনেত্রী সালহা খানম নাদিয়া। ছবি : সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের ভবনে আগুন লাগার ঘটনার পরদিন শুক্রবার (১ মার্চ) ঘটনাস্থলে অপেক্ষা করছেন স্বজন হারানো পরিবারের সদস্যরা। পুরো এলাকাটি এখন শোকের ছায়ায় ছেয়ে গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। তবে শঙ্কামুক্ত নন দগ্ধরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নিশ্চিত করছেন প্রিয় মানুষ হারানোর সংখ্যা। আজ সকালে অভিনেত্রী সালহা খানম নাদিয়া ফেসবুকে পোস্টের মাধ্যমে জানালেন তার ছোট বেলার বান্ধবী ও তার বোনও এই ঘটনায় নিহত হয়েছেন।

নিহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে নাদিয়া স্ট্যাটাসে লেখেন, ‘বেইলি রোডের আগুনে আমার বান্ধবী দোলা ও তার বোন ইন্তেকাল করেছে। আল্লাহ্ সকলের আত্মার শান্তি দিক আমিন।’

তার এই স্ট্যাটাসের নিচে নিহতের পরিবারের প্রতি অনেকেই জানিয়েছেন গভীর শ্রদ্ধা।

এরপর বান্ধবীর ছবি ও ভিডিও শেয়ার করে নাদিয়া আরও লেখেন, ‘এ বছর আর চাঁদ রাতে আমাদের দেখা হবে নারে দোলা। এ ছবিটা যেখানে তুলেছিলাম আমরা। বেইলিরোডে কাল রাতে সেখানেই নিষ্ঠুর আগুনের গ্রাসে তোকে হারাতে হলো আমাদের। তোর হাসিমাখা সহজ সরল মুখটা বোন আজীবন আমাদের কাঁদবে। অনেক ঘুমাতে ভালোবাসতি আজকেও দেখলাম নিষ্পাপ শিশুর মতন ঘুমাচ্ছিস ।আল্লাহ্ তোদের পরিবারকে তোদের দুই বোনের এই মৃত্যু শোক সহ্য করার ধৈর্য শক্তি দিক। তোদের জান্নাতবাশি করুন আমিন। আমাদের ক্ষমা করে দিস তোদের বাঁচাতে পারলাম না।’

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১১

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৩

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৪

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৫

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৬

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৭

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৮

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৯

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

২০
X