মহিউদ্দীন মাহি
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৪:১৫ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

বেদনার শহর রাঙিয়ে গেলেন বাদশাহ

ঢাকায় স্পার্ক টোয়েন্টি মিউজিক ফেস্টে বাদশাহ। ছবি : সংগৃহীত
ঢাকায় স্পার্ক টোয়েন্টি মিউজিক ফেস্টে বাদশাহ। ছবি : সংগৃহীত

তখনও শহরের এক কোনে চলছে লাশের গণনা। এরপর পুড়ে কয়লা হয়ে যাওয়া নিথর দেহ কাঁধে নিয়ে শোকে পাথর স্বজন হারানো ব্যক্তিটি রওনা হয়েছেন দাফনের উদ্দেশ্যে। বিভিন্ন গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে মৃতের সবশেষ তালিকা। এরমধ্যেই শহরের আরেক প্রান্তে তরুণ-তরুণীদের বিট বক্স ও র‍্যাপ সংগীতে মাতিয়ে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশাহ। তাই শহরের একদিকের চাপা শোককে মুহূর্তেই যেন রাঙিয়ে দিয়েছিলেন এই শিল্পী।

মার্চের প্রথম দিন পূর্বের ঘোষণা অনুযায়ী বাংলাদেশে কনসার্ট করতে আসেন বাদশাহ। ঠিক তার একদিন আগে (২৯ ফেব্রুয়ারি) ঢাকার বেইলি রোডে ঘটে ভয়ংকর এক অগ্নিকাণ্ড। যে ঘটনায় এখন পর্যন্ত প্রাণ গেছে ৪৬ সাধারণ মানুষের।

শুক্রবার (১ মার্চ) রাজধানীর আইসিসিবি এক্সপো জোনে আয়োজিত ‘স্পার্ক টোয়েন্টি মিউজিক ফেস্ট’ সিরিজের ওপেন এয়ার কনসার্টে অংশ নেন বাদশাহ ও তার দল। এবারই প্রথম তার বাংলাদেশ সফর। আগে থেকেই তাই আয়োজনটি নিয়ে ছিল ব্যাপক প্রচারণা। আগত দর্শকদের চড়া মূল্যে টিকিট কেটে উপভোগ করতে হয় তার গান।

এরপর বাদশাহ কনসার্টের একদম শেষ ভাগে মঞ্চে ওঠেন। স্টেজে উঠে সবার কাছে বাংলায় জানতে চাইলেন ‘আপনারা সবাই কেমন আছো?’। তারপর বাংলা বলতে কষ্ট হওয়া মানুষটি মনে করলেন ২৯ ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো হৃদয়গুলোকে। অনাকাঙ্ক্ষিত এমন প্রস্থানে তাদের জন্য মাথানত করে ৩০ সেকেন্ড রইলেন নীরব।

নীরবতা শেষে বিরামহীনভাবে উপস্থিত দর্শকদের বাদশাহ ও তার দল গেয়ে শোনালেন- বড়লোকের বেটি লো, লাড়কি বিউটিফুল, রূপ তেরা মাস্তানা, ডিজেওয়ালা বাবু, হাই গারমি, কালা চশমা ও ওয়াখরা সোয়াগের মতো জনপ্রিয় সব গান।

প্রায় দুই ঘণ্টা নিজের গানে বুধ করে রাখা দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে প্রতিশ্রুতি দিয়ে গেলেন সুযোগ পেলে এই মাটিতে বার বার গাইতে আসবেন তিনি।

কনসার্টে বাদশাহর সঙ্গে দেশি শিল্পীরাও গান পরিবেশনা করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ফুয়াদ আল মুক্তাদির, প্রীতম হাসান ও জেফার রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১২

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৩

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৪

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৫

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৬

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৭

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৮

ইসলামে পিতার সম্মান

১৯

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

২০
X