বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

ক্যানসার আক্রান্ত হয়ে সিসিইউতে অভিনেতা রুমি

অভিনেতা ওয়ালিউল হক রুমি। ছবি : সংগৃহীত
অভিনেতা ওয়ালিউল হক রুমি। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি। ত্রিশ বছরের বেশি সময় ধরে বিভিন্ন চরিত্রে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। দীর্ঘ এ পথচলায় অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় নাটক ও সিনেমায়। সম্প্রতি গুণী এ অভিনেতা অসুস্থ হয়ে পড়েছেন। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে আছেন তিনি।

সেখানেই দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন আছেন এ অভিনেতার। তার অসুস্থতার বিষয়টি পরিবার পক্ষ থেকে গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। পরিবারের পক্ষ থেকে অভিনেতার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

রুমি বরিশালের আঞ্চলিক ভাষাতেই বেশি অভিনয় করে থাকেন। এ ভাষাতেই দর্শক হাসান, কাঁদানো। দর্শকনন্দিত অভিনেতা ওয়ালিউল হক রুমি ২৪ অক্টোবর বরগুনায় জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট রুমি।

রুমির অভিনয়ের শুরুটা বেইলি রোডে ‘এখন ক্রীতদাস’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ১৯৮৮ সালে। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় আগমন ঘটে। তিনি টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। ২০০৯ সালে ‘দরিয়া পাড়ের দৌলতী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X