বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৮:১৯ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ফ্যাশন শোতে অংশ নেবেন বাংলাদেশি মডেল

মডেল রাফাহ নানজিবা তোরসা। ছবি : সংগৃহীত
মডেল রাফাহ নানজিবা তোরসা। ছবি : সংগৃহীত

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ- ২০১৯’-এর মুকুট জয় করেছিলেন চট্টগ্রামের মেয়ে রাফাহ নানজিবা তোরসা। এরপর অভিনয়ে নাম লেখান তিনি। তোরসা অভিনীত প্রথম টেলিফিল্ম ‘স্বপ্ন তোমার জন্য’। ওয়েব ও সিনেমাতেও ছিল তার উপস্থিতি। এবার আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েত ‘লাদাখ’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তোরসা। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।

তোরসা বলেন, ‘এবারের পথচলা কিছুটা ভিন্ন। আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। এটি জি২০ সামিটের অংশ। এটা নিঃসন্দেহে ভালোলাগার। আমার সবটুকু মেধা ও শ্রম দিয়ে দেশের সম্মান বয়ে আনতে চেষ্টা করব। আমার জন্য সবাই দোয়া করবেন।’

জানা গেছে, আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েত ‘লাদাখ’ শো আগামী ২৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। তাতে জি২০ দেশের অনন্যা মিস ইউনিভার্স, ওয়ার্ল্ডস ও আর্থদের সঙ্গে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের তোরসা অংশগ্রহণ করবেন।

এ সময় অন্য দেশের সুন্দরীদের সঙ্গে র‌্যাম্পে দেখা যাবে বাংলাদেশি রাফাহ নানজিবা তোরসাকেও।

পুরো অনুষ্ঠান নিয়ে একটি ডকুমেন্টারি নির্মিত হবে । পরে সেটি নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমে দেখানো হবে। কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবেও সেটি দেখানো হবে বলে জানিয়েছেন মডেল তোরসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / ৩০ দিনের মধ্যে বেনজীরকে দেশে ফেরানোর চেষ্টা চলছে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১০

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১১

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১২

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৩

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৫

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৬

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৭

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৮

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৯

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

২০
X