কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

অনেক নারী আমাকে প্রত্যাখ্যান করেছে : প্রভাস

অনেক নারী আমাকে প্রত্যাখ্যান করেছে : প্রভাস
অনেক নারী আমাকে প্রত্যাখ্যান করেছে : প্রভাস

ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার সাফল্য তারকা খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে তাকে। পুরো ভারতজুড়েই রয়েছে অভিনেতার ব্যাপক জনপ্রিয়তা। সিনেমাটির জন্য দীর্ঘদিন সময় দিয়েছেন এই তিনি। কাজের প্রতি মনোযোগ যেন নষ্ট না হয়, এ জন্য বিয়ে পর্যন্ত পিছিয়ে দিয়েছিলেন বলেও তখন শোনা যায়।

‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজি মুক্তির পর কেটে গেছে প্রায় ৭ বছর। তবে এখনো বিয়ে করেননি তিনি। ৪৪ বছর বয়সী প্রভাসের বিয়ে নিয়ে ভক্তদেরও আগ্রহের কমতি নেই। প্রায়সময়ই প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাক্ষাৎকারভিত্তিক একটি অনুষ্ঠানে কথা বলছেন প্রভাস। কখনো কোনো নারীকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর প্রত্যাখ্যাত হয়েছে কিনা সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন তিনি অনেক নারী তাকে প্রত্যাখ্যান করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি লুফে নেয় ভক্তকুল। বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করেন তারা। তৃষা কৃষ্ণান ও আনুশকা শেঠি তাকে প্রত্যাখ্যান করেছিলেন বলেও বলছেন নেটিজেনরা।

‘বাহুবলি’ সিনেমায় অমরেন্দ্র বাহুবলি ও দেবসেনা চরিত্র রূপায়ণ করেন অভিনেতা প্রভাস ও অভিনেত্রী আনুশকা শেঠি। পর্দায় এ জুটির রসায়ন ভক্তদের মনে এতটাই দাগ কাটে যে, বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে ভেবে নেন তারা। তাদের প্রেম ও বিয়ে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। প্রভাস এই গুঞ্জন অস্বীকার করলেও নেটিজেনদের মধ্যে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা।

অন্যদিকে আনুশকা বলেন, সে প্রভাসকে ১৫ বছর ধরে চেনে। সে তার এমন বন্ধু যাকে রাত ৩টা সময়ও ফোন কল করতে পারে’এতকিছুর পরও থেমে নেই প্রভাস-আনুশকার প্রেম-বিয়ের গুঞ্জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X