বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

জনপ্রিয়তার শীর্ষে প্রভাস

প্রভাস I ছবি: সংগৃহীত
প্রভাস I ছবি: সংগৃহীত

দক্ষিণের সিনে-ইন্ডাস্ট্রিতে তারকা হয়ে ওঠা সেই ‘বাহুবলি’ এবার জয় করলেন সমগ্র ভারতীয় সিনেমার জনপ্রিয়তার সিংহাসন। বছরের পর বছর চরিত্রে ডুবে থাকা প্রভাস—নিজের জীবন, এমনকি বিয়ের সিদ্ধান্তও একপাশে সরিয়ে রেখেছিলেন শুধু অভিনয়ের জন্য। আর সেই একাগ্রতার ফসলেই এবার তিনি হলেন দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। ওরম্যাক্স মিডিয়ার অক্টোবর জরিপে শাহরুখ খান, থালাপাতি বিজয়, আল্লু অর্জুন—সবাইকে পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছেন এই তেলেগু আইকন। তিনি যেন আবারও প্রমাণ করলেন, ‘বাহুবলি’ শুধু এক সিনেমা নয়—এটা তার নামেরই আরেক পরিচয়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ওরম্যাক্স মিডিয়া নিজেদের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে জানিয়েছে, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেতার তালিকায় সবার উপরে রয়েছেন প্রভাস। এ তালিকার দ্বিতীয়, তৃতীয় অবস্থানে রয়েছেন থালাপাতি বিজয়, আল্লু অর্জুন।

দশজনের এই তালিকার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অবস্থানে যথাক্রমে রয়েছেন—শাহরুখ খান, অজিত কুমার, জুনিয়র এনটিআর। সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে যথাক্রমে রয়েছেন মহেশ বাবু, রাম চরণ, পবন কল্যাণ, সালমান খান।

‘ইয়ং রেবেল’ হিসেবে পরিচিত প্রভাস। ২০০২ সালে ‘ঈশ্বর’ সিনেমার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এরপর বেশ কিছু জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কল্কি’।

গত বছরের ২৭ জুন মুক্তি পায় এটি। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে ছিলেন—অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা।

ইতোমধ্যে ‘রাজা সাব’ সিনেমার শুটিং শেষ করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন—সঞ্জয় দত্ত, বোমান ইরানি, মালবিকা মোহনান, নিধি আগরওয়ালের মতো তারকারা। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে বড় বাজেটের এ সিনেমা আগামী বছরের ৯ জানুয়ারি মুক্তির কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১০

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১২

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৩

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৪

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৫

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৬

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৭

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৮

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৯

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

২০
X