বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

জাপানে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, কেমন আছেন প্রভাস?

প্রভাস I ছবি : সংগৃহীত
প্রভাস I ছবি : সংগৃহীত

বক্স অফিসে একের পর এক ঝড় তোলা দক্ষিণী সুপারস্টার প্রভাস বর্তমানে অবস্থান করছেন জাপানে। উদ্দেশ্য, তার আসন্ন ছবি ‘বাহুবলি: দ্য এপিক’-এর প্রচারণা। আগামী ১২ ডিসেম্বর জাপানে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু অভিনেতার এই সফরের মধ্যেই দেশটিতে ঘটে গেল এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।

গত সোমবার (৯ ডিসেম্বর) গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। দেশটির উত্তর-পূর্বাংশের ইওয়াতে প্রদেশে ৭.৬ মাত্রার তীব্র কম্পন অনুভূত হয়। এই খবর ছড়িয়ে পড়তেই প্রভাসের নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠায় পড়েন বিশ্বজুড়ে থাকা তার অগণিত ভক্ত।

ভূমিকম্পের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতি স্থানীয় সময় অনুযায়ী, সোমবার রাত সোয়া ১১টা নাগাদ ইওয়াতে প্রদেশের প্রশান্ত মহাসাগর উপকূল বরাবর এই কম্পন আঘাত হানে। ভূমিকম্পের জেরে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের বেশিরভাগই কম্পনের ফলে ভারী বস্তুর নিচে চাপা পড়েছেন। হাচিনোহেতে একটি হোটেলে বেশ কয়েকজন এবং তোহোকুতে একজন গাড়ি সমেত একটি গর্তে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন।

প্রভাস কি নিরাপদে আছেন? ভূমিকম্পের ঠিক মাঝেই প্রিয় তারকার সেখানে অবস্থানের খবরে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করতে থাকেন অনুরাগীরা। তবে ভক্তদের দুশ্চিন্তার অবসান ঘটিয়ে স্বস্তির খবর দিয়েছেন পরিচালক মারুতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মারুতি নিশ্চিত করেছেন যে, তিনি প্রভাসের সঙ্গে কথা বলেছেন এবং অভিনেতা সম্পূর্ণ নিরাপদে আছেন। প্রভাসের আসন্ন ছবি ‘রাজা সাহেব’-এর এই পরিচালক এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) জানান, প্রভাস এই মুহূর্তে টোকিও বা ক্ষতিগ্রস্ত এলাকায় নেই; তিনি নিরাপদ স্থানে অবস্থান করছেন।

পরিচালকের এই বার্তার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা। জানা গেছে, সোমবারের ভয়াবহতা কেটে যাওয়ার পর বর্তমানে জাপানের পরিস্থিতি শান্ত রয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী ১২ ডিসেম্বর জাপানে ‘বাহুবলি: দ্য এপিক’ মুক্তি পাবে কি না, সে বিষয়ে এখনো নতুন কোনো ঘোষণা আসেনি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X