মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি

অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকার। ছবি : কালবেলা
অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকার। ছবি : কালবেলা

ব্যক্তিগত কক্ষে ডেকে ছাত্রীকে যৌন হয়রানি এবং একাডেমিক দুর্নীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

অভিযুক্ত ড. প্রভাস কুমার কর্মকার রাবির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত অভিযুক্ত শিক্ষককে প্রেরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, তার বিরুদ্ধে উত্থাপিত শিক্ষার্থীকে যৌন হয়রানি এবং একাডেমিক দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিসংখ্যান বিভাগ একটি ‘সত্যানুসন্ধান’ কমিটির মাধ্যমে তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। এ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় একাডেমিক কমিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

আনীত অভিযোগগুলো অধিকতর অনুসন্ধান ও সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে তদন্ত চলাকালীন তাকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, অধ্যাপক প্রভাস কুমারকে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে- এই বাবদ একটি চিঠি আমি পেয়েছি।

এর আগে, গত ১৩ আগস্ট ভুক্তভোগী ছাত্রীর মা এই বিষয়ে বিচার চেয়ে বিভাগের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দেন। পরে বিভাগ একটি ফ্যাক্টফাইন্ডিং কমিটি গঠন করে ঘটনার সত্যতা পায়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X