কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

শনিবার ঢাকায় অঞ্জন দত্তের কনসার্ট

কনসার্টের পোস্টার। ছবি : সংগৃহীত
কনসার্টের পোস্টার। ছবি : সংগৃহীত

শীতকে কনসার্টের মৌসুম ধরা হলেও সাম্প্রতিক সময়ে বছরজুড়েই দেশ-বিদেশের শিল্পীদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট। তারই ধারাবাহিকতায় শনিবার (১১ মে) সন্ধ্যায় পূর্বাচলের ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে ঢাকা এরিনায় ‘অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম-২.০’ নামে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে।

অ্যাসেন, জির্কুনিয়ামি এবং আর্কলাইট ইভেন্টসের আয়োজনে এ কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে আরও গান গাইবে ব্যান্ড কাকতাল ও আহমেদ হাসান সানি।

ইতোমধ্যে কনসার্টের প্রস্তুতি শেষ হয়েছে। কনসার্টে বিবিধ ব্র্যান্ড ও পণ্যের স্টলের পাশাপাশি থাকবে স্পন্সর বুথ ও নানা কর্মসূচি।

এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় টাইটেল স্পনসর হিসেবে থাকছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ইয়ুথ এঙ্গেজমেন্ট ও আউটরিচ পার্টনার হিসেবে কনসার্টের সঙ্গে থাকবে জুনিয়র চেম্বারস্ ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এ ছাড়াও বিশেষ কিছু আয়োজনে পার্টনার হিসেবে থাকবে এশিয়ান পেইন্টস্, পোলার আইসক্রিম, ডেন কেক, প্রাণ আপ, ভিশন স্মার্ট টিভি, গোযায়ান, স্পার্ক, আমা কফি, মেরন, ফটোগ্রাফার পার্টনার র এক্সপোজ, মিডিয়া পার্টনার ৯৬.৪ স্পাইস এফএম, আরবাব গ্রুপ এবং কডিক্সেল থাকছে।

কনসার্টিতে রেগুলার ও ভিআইপি টিকিট সরবরাহ করছে গেট সেট রক্।

এর আগে একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সর্বশেষ ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ কনসার্টে গান গাইতে আসেন তিনি। উক্ত কনসার্টে আরও ছিলেন আহমেদ হাসান সানি।

আশির দশকের শুরুর দিকে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন অঞ্জন দত্ত। বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন। নির্মাতা হিসেবেও মুগ্ধ করেছেন দর্শকদের। আর সংগীতশিল্পী হিসেবেও তিনি এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয়।

এ বিষয়ে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, দর্শকদের জন্য স্মরণীয় একটি সন্ধ্যা উপহার দিতে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। আশা করছি, চমৎকার একটি অনুষ্ঠান উপভোগ করবেন ঢাকার শ্রোতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X