কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ব্যাড গার্লস’-এ তানিন সুবহা 

‘ব্যাড গার্লস’-এ তানিন সুবহা 

এ প্রজন্মের চিত্রনায়িকা তানিন সুবহা। ছোট ও বড় পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। বৈশাখী টিভিতে তানিন অভিনীত প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’। সমাজের নানা অসংগতি নিয়ে দীর্ঘ ধারাবাহিকটি নির্মাণ হয়েছে।

সম্প্রতি একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। নাম ‘ব্যাড গার্লস’। অনুরূপ আইচ-এর কাহিনি ও চিত্রনাট্যে এটি নির্মাণ করবেন সেলিম রেজা। এ সিরিজে অভিনয় করবেন চলচ্চিত্রের একঝাঁক অভিনয়শিল্পী।

বর্তমান সময়ে মেয়েরা কেন খারাপ পথে যায় কিংবা কেন একটা মেয়ে খারাপ পথে যেতে বাধ্য হয়? কে বা কারা তাকে বাধ্য করে? প্রায় সব সেক্টরে কাজ করতে গেলে মেয়েদের নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। কেউ জীবন বাঁচাতে কিংবা কেউ জীবন সাজাতে প্রবেশ করে ফেলে আলো অন্ধকারের নানা গলিতে। সমাজের এমন বাস্তবতা ও নানা বিষয় নিয়ে নির্মিত হবে ‘ব্যাড গার্লস’।

এতে অভিনয় প্রসঙ্গে তানিন বলেন, ‘গল্প শুনেই আমি সিরিজটির প্রেমে পড়ে গেছি। অনুরূপ দা দারুণ লিখেছেন। বিশেষ করে প্রতারিত মেয়েদের কথা তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন তার লেখনীতে, এটা এক কথায় অসাধারণ। এ ওয়েব সিরিজের প্রতিটা চরিত্র চ্যালেঞ্জিং। এ সিরিজে গল্পের নানা বাঁক ও মারপ্যাঁচ রয়েছে। রয়েছে টানটান উত্তেজনা। আমার চরিত্রটিও দারুণ। আমার বিশ্বাস নির্মাতা সেলিম ভাই দারুণ একটি প্রজেক্ট দর্শকদের উপহার দেবেন।’

জানা গেছে, আগামী সপ্তাহ থেকে সিরিজটির শুটিং শুরু হবে। সিরিজটি সিনেটেক নামে একটি ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলীর গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X