বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১১:৩৬ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হিজাব আইন অমান্য করায় অভিনেত্রীর কারাদণ্ড

অভিনেত্রী আফসানেহ বায়েগান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী আফসানেহ বায়েগান। ছবি : সংগৃহীত

জনসমক্ষে বাধ্যতামূলক হিজাব পরার বিধান অমান্য করায় ইরানের প্রখ্যাত এক অভিনেত্রীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ১৯ জুলাই তাকে এই সাজা দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ বলেছে, হিজাব আইন মানতে ব্যর্থ হওয়ায় অভিনেত্রী আফসানেহ বায়েগানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ইরানের আইন অনুযায়ী, জনসমক্ষে নারীর মাথা ও ঘাড় ঢেকে রাখা বাধ্যতামূলক।

আদালত বলেছেন, পরিবারবিরোধী ব্যক্তিত্বের মানসিক রোগ রয়েছে বায়েগানের। তাই চিকিৎসার জন্য তাকে দেশটির একটি মানসিক হাসপাতালে সপ্তাহে অন্তত একবার নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তা ছাড়া চিকিৎসার পর তার স্বাস্থ্য সংক্রান্ত সনদ আদালতে জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। এসবের পাশাপাশি আদালতের রায়ে অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার এবং পরবর্তী দুবছর ইরান ত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, ৬১ বছর বয়সী ওই অভিনেত্রী এক সিনেমা প্রদর্শনীতে হিজাব না পরে উপস্থিত হয়েছিলেন। পরে সেই অনুষ্ঠানে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি। এতে তার বিরুদ্ধে হিজাব পরার আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়।

ইরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে সব নারীর জন্য হিজাব পরা বাধ্যতামূলক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১০

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১১

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১২

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১৪

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১৫

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৬

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৭

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৮

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৯

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

২০
X