বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০২:৫২ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘ফিমেল-৪’ বাচ্চাদের জন্য বানাইনি : অমি

নির্মাতা কাজল আরেফিন অমি। ছবি : সংগৃহীত
নির্মাতা কাজল আরেফিন অমি। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। তার নাটক-ওয়েব ফিল্ম মানেই দর্শক চাহিদার তুঙ্গে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে বছরজুড়েই ওটিটি ও ইউটিউব চ্যানেলে দাপট দেখান এ নির্মাতা। এবারের ঈদেও আসছে তার নতুন ওয়েব ফিল্ম ‘ফিমেল-৪’। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এটি দেখা যাবে।

নতুন এই ওয়েব ফিল্মটির ৩টি পর্ব এরই মধ্যে প্রচার হয়েছে। যা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। এবারেরটি নিয়েও বেশ আশাবাদী এ নির্মাতা।

সম্প্রতি ‘ফিমেল-৪’-এর প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়। যেখানে নির্মাতাসহ ওয়েব ফিল্মের সঙ্গে সম্পৃক্ত সবাই প্রায় উপস্থিত হন। একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অমি বলেন, ‘আমি ফিমেল-৪ বাচ্চাদের জন্য বানাইনি। প্রাপ্তবয়স্কদের জন্য বানিয়েছি। তবে বাচ্চাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি। তারা বড় হয়ে এই কনটেন্ট দেখবেন।’

এসময় ‘ফিমেল-৪’ নিয়ে অমি বলেন, ‘ইতোমধ্যেই এর ৩টি পর্ব প্রচারের পর দর্শকদের কাছ থেকে অসম্ভব ভালোবাসা পেয়েছি। এবারেরটি নিয়েও আমি বেশ আশাবাদী। কারণ কাজটি আমরা সবাই অসম্ভব পরিশ্রম করে করেছি। সবাই যার যার সেরাটি দেওয়ার চেষ্টা করেছি। তাই আমি মনে করি, যদি এটি ১০ জনও দেখে, এরপর তারাই আরও আরও ১০ জনের কাছে মার্কেটিং করবে কন্টেনেটি দেখার জন্য।’

অমির গল্প ও পরিচালনায় ‘ফিমেল ৪’-এ অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, মারজুক রাসেল, চাষী আলম, শিমুল, ইরেশ যাকের, নীলাঞ্জনা নিলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১০

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১১

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১২

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৩

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৪

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৫

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৬

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৭

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৮

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৯

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

২০
X