শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আমার প্রাণটাও চলে যেতে পারত : ঋতুপর্ণা সেনগুপ্ত

আমার প্রাণটাও চলে যেতে পারত : ঋতুপর্ণা সেনগুপ্ত
আমার প্রাণটাও চলে যেতে পারত : ঋতুপর্ণা সেনগুপ্ত

আরজি কর ঘটনায় নারী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে তোপের মুখে পড়েছে জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বুধবার (৪ সেপ্টেম্বর) শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের প্রতিবাদে পৌঁছেই হামলার শিকার হন অভিনেত্রী।

ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, সেখানে উপস্থিত হয়ে ভেবেছিলাম, এত মানুষের প্রতিবাদ বৃথা যাবে না। মূলত সুবিচারের আশায় যাই। জমায়েতে যোগ দিয়ে মোমবাতি জ্বালাই। অথচ খানিক বাদেই বদলে গেল ছবিটা। আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়তে হলো। আমার উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন অনেকে। কেউ কেউ চার পাশ থেকে উলুধ্বনি এবং শঙ্খ বাজিয়ে ব্যঙ্গ করল। এতে কিছু মনে করেছি, এমন না। সেসময় আমার গাড়িতে জুতো ছোড়া হলো। আমি দরজা খুলে তাদের বলেছিলাম আপনারা এমন করবেন না। আপনাদের সঙ্গে কথা বলতেই এসেছি, বসতে এসেছি। কিন্তু কেউ কোনো কথাই শুনলেন না। আসলে আমার মনে হয়, কিছু মানুষ প্রতিবাদের কথা মাথায় না রেখে, হুজুগে চলে গিয়েছিলেন জমায়েতে।

তিনি আরও বলেন, আমি বুঝেছি সবাই ক্ষুব্ধ। কিন্তু কলকাতার প্রতিবাদী চেহারার মধ্যে এই চেহারাটা দেখে আমি লজ্জিত, আহত, কম্পিত। আমার প্রাণটাও চলে যেতে পারত। আমি একজন অরাজনৈতিক, নিরপেক্ষ মানুষ হিসেবে, একজন নারী হিসেবে অন্য মহিলার পাশে দাঁড়াতে এসেছিলাম। কিন্তু বিরাট সংখ্যক মত্ত এই ঘটনা ঘটাল। আচমকাই একটা জনস্রোত ধাক্কা দিতে শুরু করল। চারদিকে এত চিৎকার হচ্ছিল যে, কারও কোনো কথা শুনতে পাচ্ছিলাম না।

ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, আমি তো কাল কোনো তারকা হিসেবে না, মানুষ হিসেবে গিয়েছিলাম। আমার সঙ্গে যে ঘটনাটা ঘটলো, সেখানে নিহত চিকিৎসকের বাবা-মাও এসেছিলেন। ভেবেছিলাম, একবার দেখা করব তাদের সঙ্গে। তাদের বলার ইচ্ছা ছিল লড়াইয়ের আমিও রয়েছি। সেটি আর হলো কোথায়? তবে এই ঘটনার পর আমি থেমে যাব, এমন মা। আমার মনের মধ্যে প্রতিবাদ থাকবে। আমিও একই ভাবে সুবিচার চাইব। সেটা থামবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

১০

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

১১

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

১২

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

১৩

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

১৪

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

১৫

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

১৬

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

১৭

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

১৮

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

১৯

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

২০
X