বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আবারও আইটেম গানে নুসরাত ফারিয়া

‘মেনকা’ গানের পোস্টার ও নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত
‘মেনকা’ গানের পোস্টার ও নুসরাত ফারিয়া। ছবি : সংগৃহীত

এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘কলিজা আর জান’ আইটেম গানে দেখা গেছে অভিনেত্রী নুসরাত ফারিয়া। গানটি বেশ দর্শকপ্রিয় হয়েছে। এবার আরেকটি আইটেম গানে দেখা যাবে তাকে।

টালিউডের রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে নাচবেন নুসরাত ফারিয়া। ‘মেনকা’ শিরোনামের ওই গানের একটি পোস্টারও প্রকাশিত হয়েছে।

রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের ফেসবুকে পোস্ট করা পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ড্যান্স ফ্লোরে এবার আগুন লাগাতে আসছে মেনকা।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে ফারিয়া বলেন, দর্শকরা ‘আবার প্রলয়’ ওয়েব সিরেজের অপেক্ষায় ছিলেন। তাদের অপেক্ষার অবসান হচ্ছে। ৪ আগস্ট গানটি প্রকাশ হবে। আশা করা যায়, ‘মেনকা’ গানে আমার পারফরম্যান্স দর্শকদের ভালো লাগবে।

আরও পড়ুন : ‘আইটেম গার্ল’ তকমা নিতে রাজি নন নুসরাত ফারিয়া

উল্লেখ্য, একটি গ্রামের প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের ঘটনাকে কেন্দ্র করে কিছু সত্য ও কিছু কল্পনার মিশেলে ২০১৩ সালে রাজ চক্রবর্তী নির্মাণ করেছিলেন ‘প্রলয়’ সিনেমাটি। এবার এই পরিচালক দর্শকের জন্য আনলেন ‘আবার প্রলয়’। এ সিরিজে আছেন, সোহিনী সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, লোকনাথ দে, দেবাশিস মণ্ডল।

জানা গেছে, জি-ফাইভে সিরিজটি দেখা যাবে ১১ আগস্ট থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X