বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৪:৩০ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সালমানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এলি

সালমান খান ও এলি আব্রাম। ছবি : সংগৃহীত
সালমান খান ও এলি আব্রাম। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে বহু অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা গেছে। সেই তালিকায় ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায় বচ্চন এবং সংগীতা বিজলানির মতো তারকাদের পাশাপাশি একসময় উঠে এসেছিল বিগ বস খ্যাত অভিনেত্রী এলি আব্রামের নামও। সম্প্রতি ইউটিউবার আশিষ চঞ্চলানির সঙ্গে তার নতুন প্রেমের ঘোষণার পর আবারও আলোচনায় এসেছেন এলি এবং সে সূত্রেই তার অতীত সম্পর্কের জল্পনা নতুন করে মাথাচাড়া দিয়েছে।

২০১৩ সালে ‘বিগ বস সিজন ৭’-এর প্রতিযোগী হিসেবে বলিউডে পা রাখেন সুইডিশ-গ্রিক সুন্দরী এলি আব্রাম। সেই সময় শোর সঞ্চালক ছিলেন সালমান খান নিজেই। তাদের দুজনের মধ্যে এক বিশেষ রসায়ন দর্শকদের নজর কাড়ে এবং তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। বিগ বস শেষ হওয়ার পরও সালমানের বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠানে এলিকে দেখা যেত, যা বলিউডের অন্দরমহলে এ গুজব আরও জোরালো করে তোলে যে, সালমানের হাত ধরেই নাকি এলির বলিউডে আগমন।

তবে এসব কানাঘুষো প্রসঙ্গে এলি বরাবরই ঠান্ডা মাথায় জবাব দিয়েছেন। তিনি বলেন, ‘আমি এসব নিয়ে মাথা ঘামাই না। ওসব রটনায় আমার হাসি পায়। আমি কোনো দিন এসব গুজবে প্রতিক্রিয়া দেইনি ‘ সালমানের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে কাজ পাওয়ার জল্পনাও তিনি কড়া ভাষায় উড়িয়ে দিয়েছেন। এলি দৃঢ়ভাবে বলেন, ‘এটা একটা জঘন্য মিথ্যে কথা। আমার একমাত্র গডফাদার আমার বাবা। আমার বাবা-মা ছাড়া আর কেউ আমাকে কোনো কাজ পাইয়ে দেয়নি।’

তবে সালমান খানের প্রতি তার এক ধরনের কৃতজ্ঞতা সবসময়ই ছিল। এলি স্বীকার করেন, ‘শো-তে উনি আমার প্রচুর খেয়াল রেখেছেন, তারপরও তার মনোযোগ পেয়েছি। এমনও হয়েছে, আমি কোনো সিদ্ধান্তে আটকে গেছি, তখন তার কাছেই পরামর্শ চাইতে গেছি।’

এলি আব্রাম বর্তমানে তার ব্যক্তিগত এবং পেশাগত জীবন নিয়ে স্বচ্ছন্দ। সালমান খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনকে তিনি বরাবরই উপেক্ষা করেছেন এবং বর্তমানে আশিষ চঞ্চলানির সঙ্গে তার নতুন সম্পর্কের ঘোষণা দিয়ে তিনি তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X