বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কোন পথে হাঁটছেন ঋত্বিকা?

ঋত্বিকা সেন। ছবি : সংগৃহীত
ঋত্বিকা সেন। ছবি : সংগৃহীত

গুঞ্জন ছিল বিধানসভা নির্বাচনের প্রচারে দেখা যেতে পারে অভিনেত্রী ঋত্বিকা সেনকে! তবে সেই গুঞ্জনে এবার খানিকটা জল পড়ল। ২১ জুলাইয়ের রাজনৈতিক জমায়েতে তার অনুপস্থিতি যেন নতুন প্রশ্ন ছুড়ল। তাহলে কি রাজনীতির ময়দানে পা রাখার পরিকল্পনা পিছিয়ে দিলেন ঋত্বিকা? না কি সবটাই ছিল গুজব? এই রহস্যের মাঝেই নায়িকাকে দেখা গেল এক নতুন সিনেমার মহরত অনুষ্ঠানে। আতিউল ইসলামের পরিচালনায় ‘মহরত’ নামের থ্রিলার ছবিতে মীরের বিপরীতে জুটি বাঁধছেন ঋত্বিকা। সঙ্গে থাকছেন দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, অনিন্দিতা সোম ও দেবরাজ ভট্টাচার্যের মতো তারকারা। তবে নেটিজেনদের মধ্যে আলোচনা চলছে, এই মুহূর্তে কোন পথে হাঁটছেন ঋত্বিকা? রাজনীতি নাকি সিনেমা?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সিনেমার শুটিংয়ের প্রথম দিন, শুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্রপরিচালক। খুন, রহস্যের মোড়কে শুরু হয় এই চলচ্চিত্রটি। ছবির গল্প যত এগোতে থাকে, তত খুনের রহস্য উন্মোচনে মুখ্য ভূমিকা পালন করে মিডিয়া। তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে জীবনযাপন করা, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কীভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে, সেগুলোই ফুটে উঠতে থাকে। ছবিতে অভিনেতা মীরকে দেখা যাবে ঈশান চরিত্রে, অন্য দিকে ঋত্বিকা সেনকে মোহর চরিত্রে দেখা যাবে।

সিনেমাটিতে তার চরিত্র নিয়ে ঋত্বিকা বলেন, ‘মোহর চরিত্রটা খুব সাহসী। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তার স্বভাব। সমাজে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা একজন রিপোর্টারের চরিত্রে আমাকে দেখা যাবে। ছবির শুরুতে একজন নামী অভিনেত্রীর মার্ডার হয়। সব কিছু ধামাচাপা দেওয়া থেকে অন্যায়টাকে সবার সামনে তুলে আনাটা মোহরের কাছে খুব চ্যালেঞ্জিং।

এই যুদ্ধে ঈশান চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছবিটা কবে মুক্তি পাবে, তা এখনো ঘোষণা করা হয়নি। তবে এই বছর মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে বর্তমানে তিনি রাজনীতির ময়দানে পা রাখবেন কিনা এ বিষয়ে কোনকিছু নিশ্চিত করেননি এই অভিনেত্রী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X