বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

বলিউডের পথে রুক্মিণী

রুক্মিণী বসন্ত I ছবি: সংগৃহীত
রুক্মিণী বসন্ত I ছবি: সংগৃহীত

দক্ষিণী পর্দায় সাফল্যের ছাপ রেখে এবার যেন নতুন স্বপ্নের দিগন্তে পা রাখতে চলেছেন রুক্মিণী বসন্ত। কন্নড়, তামিল ও তেলুগু ছবিতে নিজস্ব জায়গা পোক্ত করার পর তার চোখে এখন বলিউডের আলোঝলমলে দুনিয়া। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে হিন্দি ছবিতে কাজের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতেই ২৯ বছর বয়সি এই অভিনেত্রীর চোখেমুখে ধরা পড়ল উচ্ছ্বাস আর আত্মবিশ্বাস—যেন বড়সড় কোনও চমকের ইঙ্গিত দিলেন তিনি।

কান্তারা: চ্যাপ্টার ১-এ রাজকুমারী চরিত্রে তার সাফল্যের পর পরবর্তী প্রজেক্ট নিয়ে ইঙ্গিত দিতে গিয়ে রুক্মিণী জানান, ওই চরিত্রের সুবাদে এখন তার কাছে একের পর এক প্রস্তাব আসছে। এর মধ্যে হিন্দি ভাষার কোনো চিত্রনাট্য রয়েছে কি না—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন,’অনেক কথাবার্তা চলছে, আর এটা এমন একটা বিষয় যেটা নিয়ে আমি ভীষণ ভীষণ উচ্ছ্বাসিত।‘

হিন্দি ভাষার সঙ্গে তার সম্পর্ক এবং পারিবারিক পটভূমি কীভাবে তাকে এই ভাষার সঙ্গে অভ্যস্ত করেছে—সে বিষয়ে রুক্মিণী বলেন, ‘খুব ছোটবেলা থেকেই আমি হিন্দি ভাষার সঙ্গে পরিচিত। সব সময়ই হিন্দি ছবির সংস্পর্শে ছিলাম। সম্ভবত এটা ফৌজি পরিবারের সঙ্গে যুক্ত থাকার কারণেই, কারণ হিন্দি এমন একটি সুতো যা এক ক্যান্টনমেন্টকে আরেকটির সঙ্গে জুড়ে দেয়। মনে হয় সেখান থেকেই আমার এই সংযোগের শুরু।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে নতুন কিছু করার আগ্রহের কথাও জানান তিনি। রুক্মিণী বলেন, ‘এই ভাষায় অভিনয়ের সুযোগ এখনো সেভাবে পাইনি, তাই সেই অভিনয়-দক্ষতাকে কাজে লাগাতে আমি ভীষণ আগ্রহী। ঈশ্বরের কৃপায় খুব শিগগিরই হয়তো সেই যাত্রাটা শুরু করতে পারব।’

সম্প্রতি ২৯ বছরে পা রাখা এই অভিনেত্রী তার দুর্দান্ত অভিনয়ের জন্য ইন্ডাস্ট্রিতে একটি শক্ত নাম হিসেবে বিবেচিত হচ্ছেন। তাঁর অন্যান্য কাজের মধ্যে রয়েছে সপ্ত সাগরদাচে এলো, আপ্পুডো ইপ্পুডো এপ্পুডো, মাধারাসি। হিন্দিতে তার অভিষেক হয়েছিল আপস্টার্টস ছবির মাধ্যমে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস, ড্রাগন, এবং মণিরত্নমের একটি নামহীন ছবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

১০

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১১

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১২

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৩

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৪

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৫

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৬

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৭

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৮

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৯

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

২০
X