বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

প্রসেনজিতের পা ছোঁয়ার ইচ্ছা, চঞ্চলের চোখে শ্রেষ্ঠ পুরস্কার

চঞ্চল চৌধুরী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি : সংগৃহীত
চঞ্চল চৌধুরী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি : সংগৃহীত

কলকাতার ব্যস্ত শহরে কাজের ফাঁকেই আনন্দবাজারের মুখোমুখি হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বললেন, কাজ ছাড়া কলকাতায় আসা হয় না তার, তবে এবারও একসঙ্গে কয়েকটি বিষয় সেরে ফেলতেই এসেছেন।

সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিতে অভিনয়ের পর ওপার বাংলায় পা রাখলেন তিনি। কালো রঙের পাঞ্জাবিতে মঞ্চে হাজির হওয়া চঞ্চলকে ঘিরে আলোচনার ঝড় ওঠে। কারণ, টালিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এক আবেগঘন মন্তব্য।

দুই বাংলার দর্শকের প্রিয় এই দুই অভিনেতা একসঙ্গে কাজ করেছেন গৌতম ঘোষের ‘মনের মানুষ’ ছবিতে। সেখান থেকেই চঞ্চলের অভিনয় সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা প্রসেনজিতের। কিছুদিন আগে এক ভিডিওবার্তায় তিনি প্রকাশ্যে জানান, চঞ্চলের কাজের তিনি বিরাট ভক্ত। এমনকি বয়সে ছোট হলে পা ছুঁয়ে প্রণাম করতেন!

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চঞ্চল চৌধুরী বলেন ‘আমি তো কোনো অংশে কম বলে মনে করি না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব আমার পা ছুঁতে চেয়েছেন—এটা সকলে শুনেছেন। একজন অভিনেতার কাছে এর থেকে বড় স্বীকৃতি আর কী হতে পারে!’

শুধু এই বিশেষ মুহূর্ত নয়, কলকাতা সফরে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কারণে ব্যস্ত। মন্ত্রী-অভিনেতা ব্রাত্য বসুর নতুন ছবি ‘শেকড়’-এ অভিনয় করবেন তিনি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প অবলম্বনে নির্মিত এই ছবিতে চঞ্চলকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। যদিও বেশি কিছু জানাতে নারাজ অভিনেতা। তার কথায় ‘আগেভাগে সব বলে দিলে দর্শকের আগ্রহ হারিয়ে যাবে। ব্রাত্যদার সঙ্গে দেখা করে চিত্রনাট্য শুনব, নিজের চরিত্র বুঝে নেব। এ কারণেও এবার কলকাতায় আসা।’

প্রসেনজিতের অকুণ্ঠ প্রশংসা থেকে শুরু করে নতুন ছবির প্রস্তুতি—সব মিলিয়ে দুই বাংলার শিল্পীজগতে চঞ্চল চৌধুরীর উপস্থিতি এখনই আলোচনার কেন্দ্রবিন্দু।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারে নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১১

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১২

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৫

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৬

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৭

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৮

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

২০
X