বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ফাওয়াদকে পেছনে ফেলে পাকিস্তানি নারীর পছন্দ শাকিব খান

শাকিব খান ও ফাওয়াদ খান। ছবি : সংগৃহীত
শাকিব খান ও ফাওয়াদ খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানেও জনপ্রিয়তা বাড়ছে ঢালিউডের সুপারস্টার শাকিব খানের। গত বছর দেশটিতে ‘তুফান’ মুক্তির পর থেকেই সেখানকার দর্শকদের কাছে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। উর্দু ডাবিংয়ে তৈরি ছবিটি পাকিস্তানের ৪২টি মাল্টিপ্লেক্সের ১২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই শাকিবকে ঘিরে আলোচনা শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে শাকিবের নাম আরও ছড়িয়ে পড়েছে সীমান্ত পেরিয়ে। তার নতুন ছবির ঘোষণার পর পাকিস্তানি ভক্তদের মধ্যে অনেকে চাইছেন—নায়কের বিপরীতে এবার যেন দেখা যায় তাদের দেশীয় কোনো অভিনেত্রীকে।

সম্প্রতি পাকিস্তানি ইনফ্লুয়েন্সার রশিদ খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক ভিডিওয় দেখা যায়, এক নারীকে শাকিব খান ও পাকিস্তানের জনপ্রিয় নায়ক ফাওয়াদ খানের ছবি দেখিয়ে তুলনা করতে বলা হয়। সৌন্দর্য, ফ্যাশন সেন্স, অভিনয়, লুক, স্টারডমসহ মোট ১০টি বিষয়ে দেওয়া হয় প্রশ্ন।

ফলাফলে দেখা যায়, ১০টির মধ্যে ৮টিতেই এগিয়ে আছেন শাকিব খান। ভিডিওর নিচে অনেক পাকিস্তানি দর্শক লিখেছেন, ‘তিনি শাকিব খান, বাংলাদেশের মেগাস্টার।’ কমেন্ট বক্সে বাংলাদেশি ভক্তেরাও ভালোবাসা আর লাভ ইমোজি দিয়ে সাড়া দিয়েছেন।

গত ১ নভেম্বর লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ ও গুজরানওয়ালায় মুক্তি পায় শাকিবের ‘তুফান’। সে সময় পাকিস্তানি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে নিয়ে নানা আলোচনা হয়।

সব মিলিয়ে পাকিস্তানেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছেন ঢালিউডের ‘কিং খান’ শাকিব।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১০

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১১

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৩

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৪

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৫

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৬

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৭

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৮

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৯

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

২০
X