বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

আমি জানি মিমির মুড সুইং কখন হচ্ছে: আবীর চ্যাটার্জি

আবীর চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী । ছবি : সংগৃহীত
আবীর চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী । ছবি : সংগৃহীত

টালিউডে আবারও তোলপাড় মিমি চক্রবর্তী ও আবীর চ্যাটার্জির জুটি নিয়ে। ‘রক্তবীজ ২’ সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে চড়েছে উত্তেজনার পারদ। প্রথম পর্বে যেখানে তাদের প্রেমের আভাস ছিল না, সেখানে সিক্যুয়েলে মিলছে রোম্যান্সের বাড়তি ডোজ। মিমির নীল বিকিনি লুক ইতিমধ্যেই ভাইরাল, আর আবীরের সঙ্গে তার রোম্যান্টিক দৃশ্য নিয়ে চলছে জোর আলোচনা। শুটিং সেটের নেপথ্যের অভিজ্ঞতা শোনাতে গিয়ে আবীরও শেয়ার করেছেন একগুচ্ছ মজার কাণ্ড-কারখানা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মিমি আর আবীরের পরিচয় বহু বছরের। ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় একসঙ্গে কাজ করে আলোচনায় এসেছিলেন তারা। ক্যামেরায় মিমির সঙ্গে রোম্যান্স করতে কতটা সুবিধা হয়েছে আবীরের- এমন প্রশ্নের মুখে পড়েন অভিনেতা।

আবীর চ্যাটার্জি মজার ছলেই বলেন, ‘আমি মিমিকে বললাম, এত পরিশ্রম করে চেহারা তৈরি করলি, শেষে আমার সঙ্গে রোম্যান্স করার জন্য! ছিঃ ছিঃ, এই ছিল তোর কপালে! কী করলি মিমি!’

আবীর আরও বলেন, ‘কর্মক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আমি জানি মিমির মুড সুইং কখন হচ্ছে। ও কখন কী করতে চাইছে।’

এই ছবিতে মিমি-আবীর জুটি ছাড়াও দর্শক পাবেন অঙ্কুশ-কৌশানীর নতুন জুটি। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X