বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্যক্তিগত জীবনের নেপথ্য যন্ত্রণা জানালেন মিমি

মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহীত
মিমি চক্রবর্তী। ছবি : সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন যেন এক অদেখা অধ্যায়। জীবনে ভালোবাসা এলেও আজ তিনি একেবারেই একা। কাজকে সঙ্গী করে নিজের মতো করে জীবন সাজিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। তবে কতটা সুখী তিনি? সম্প্রতি শেয়ার করা একটি ভিডিওতেই যেন মিলেছে তার উত্তর।

ইনস্টাগ্রামে শেয়ার করা রিলে নিজের জীবনের কিছু মুহূর্তকে তুলে ধরেছেন মিমি। তবে আরও গভীরভাবে তার অনুভূতি প্রকাশ পেয়েছে ভিডিওটির নেপথ্যে বাজতে থাকা অডিওতে। সেখানে শোনা যায় পুরুষ কণ্ঠের আবেগঘন বার্তা ‘সব শক্তিশালী নারীর পেছনে এমন একটি গল্প থাকে যা কেউ জানে না। যে গল্পে রয়েছে একা লড়াই, অশ্রুভেজা রাত, আর নীরব যন্ত্রণা।’

অডিওতে আরও বলা হয় ‘মানুষ ভাবে সে শক্তিশালী, তাই সবকিছু একাই পারবে। কিন্তু তারা জানে না, ভরসার মানুষ ভেঙেছে বিশ্বাস, প্রয়োজনের সময় পাশে কেউ ছিল না। তখনই সে শিখেছে, একা লড়াই করতে হয়।’

শেষাংশে ভেসে আসে বার্তা ‘সে বুঝেছে, নকল বন্ধু বেশিদিন থাকে না। তাই আজ সে নিজের দেওয়া ভালোবাসা নিজেকেই দিচ্ছে। আবার সে উঠে দাঁড়িয়েছে।’

ব্যক্তিগত জীবনে নানা ওঠা-নামা থাকলেও এখন অনেক বেশি পরিণত হয়েছেন মিমি। বর্তমানে তিনি পুরোপুরি ডুবে আছেন তার নতুন ছবি ‘রক্তবীজ ২’-এর প্রচারে। ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৬ সেপ্টেম্বর।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X