বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

বৌদি শব্দটি পারিবারিক অর্থে আপন ছিল: স্বস্তিকা মুখার্জি

স্বস্তিকা মুখার্জি । ছবি : সংগৃহীত
স্বস্তিকা মুখার্জি । ছবি : সংগৃহীত

টালিউডে ফের চমক নিয়ে ফিরলেন ওপার বাংলার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এবার তিনি হাজির হয়েছেন একেবারেই ভিন্ন আঙ্গিকে, এক নারী প্রোমোটারের চরিত্রে। সিনেমাটির নাম, ‘প্রোমোটার বৌদি’। নবাগত পরিচালক শৌর্য দেবের পরিচালনায় নির্মিত এই সিনেমায় স্বস্তিকা যেন এক নতুন রূপে দর্শকদের সামনে ধরা দিতে চলেছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবির গল্পে, দুই সন্তান ও স্বামী নিয়ে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের এক নারীর জীবন তুলে ধরা হয়েছে, যাকে পাড়ার সবাই ‘বৌদি’ বলে ডাকে।

কিন্তু এ বিষয়ে স্বস্তিকা আক্ষেপ করে বলেন, ‘আগে বৌদি শব্দটি পারিবারিক অর্থে ছিল আপন; অথচ সামাজিক মাধ্যমে এটাকে এখন অশ্লীল ইঙ্গিত দিয়ে ব্যবহার করা হয়’।

তাই এই সিনেমায় স্বস্তিকার চরিত্রে সেই পুরোনো মিষ্টি ধারণাকেই ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে বলে জানান, স্বস্তিকা। নব্বইয়ের দশকের বাণিজ্যিক বাংলা ছবির ছাপ থাকবে এই সিনেমায়। থাকবে নাচ, গান, মারকাটারি সংলাপ ও পারিবারিক টানাপোড়েন।

স্বস্তিকার ভাষায়, ‘মূলধারার বাণিজ্যিক ছবির স্বাদ ফেরানোর লক্ষ্যেই এই কাজ। পুরো ছবির শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন এলাকায়।’

এদিকে প্রথমবার পরিচালনায় আসা শৌর্য দেব জানান, পরিবারকেন্দ্রিক গল্প হলেও ছবিতে বিনোদনের সব উপাদান রাখা হয়েছে। ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X