বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

শুটিং সেটে গুরুতর আহত বনি সেনগুপ্ত

বনি সেনগুপ্ত I ছবি: সংগৃহিত
বনি সেনগুপ্ত I ছবি: সংগৃহিত

অ্যাকশনের উত্তাপে ভরা ছিল শুটিং সেট, আর হঠাৎই নামল চিৎকার আর বিশৃঙ্খলা। আসন্ন টালিউড সিনেমা ‘বানসারা’র শুটিং করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় আহত হলেন অভিনেতা বনি সেনগুপ্ত।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন হঠাৎ পায়ে গুরুতর চোট পান বনি। তার গোড়ালির একটি অংশ কেটে যায়। ঘটনাস্থলেই ছবির টিম দ্রুত প্রাথমিক চিকিৎসা দেন অভিনেতাকে। ছবির পরিচালক আতিউল ইসলাম জানিয়েছেন, ‘কলকাতার একটি গোডাউনে শুটিং চলছিল। অ্যাকশন দৃশ্যের সময়ই দুর্ঘটনা ঘটে। এখন বনি সুস্থ আছেন। প্রযোজনা সংস্থা তৎপরতার সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করেছে, তাই বড় কোনো সমস্যা হয়নি।’

অভিনেতা নিজেও জানিয়েছেন, ‘এই চরিত্রের জন্য আমাকে অনেকভাবে প্রস্তুতি নিতে হয়েছে। দিনের পর দিন শারীরিক কসরত করতে হয়েছে, এমনকি চুলও ছোটো করে দিতে হয়েছে। চরিত্রটিতে অনেক লেয়ার আছে। অ্যাকশন দৃশ্যের সময় হঠাৎ গোড়ালিতে চোট পাই, রক্তে পা ভেসে যায়। কিন্তু ভালো চরিত্র দর্শকদের উপহার দিতে গিয়ে এই কষ্ট অভিনেতার কাছে কিছুই না।’

‘বানসারা’-র শুটিং চলছে পুরুলিয়ার বিভিন্ন এলাকায়। ঘন জঙ্গলের মধ্যে নির্মিত হয়েছে চল্লিশ ফুট উচ্চতার দেবীর মূর্তি—যা ছবির অন্যতম প্রধান আকর্ষণ। ছবিতে অপরাজিতা আঢ্যকে দেখা যাবে ‘বড়োমা’র চরিত্রে, আর বনিকে দেখা যাবে পুলিশ অফিসার অজিতেশ হিসেবে।

ছবির গল্প আবর্তিত হয়েছে পুরুলিয়ার জঙ্গলে ঘেরা এক গ্রাম ‘বানসারা’কে কেন্দ্র করে। গ্রামের বনদেবীকে ঘিরে নানা অলৌকিক বিশ্বাস, বড়মা গৌরীকা দেবীর রহস্যময় প্রভাব এবং নতুন আগন্তুক পুলিশ অফিসার অজিতেশের অনুসন্ধান, সব মিলিয়ে থ্রিলার ঘরানার এই সিনেমা দর্শকদের জন্য হতে চলেছে এক ভিন্ন অভিজ্ঞতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X