বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বালিতে বনি-কৌশানীর একান্ত যাপন

বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় । ছবি: সংগৃহীত
বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় । ছবি: সংগৃহীত

চারদিকে অন্ধকার মেঘের চাদরে মোড়া আকাশ, নীল জলেও পড়েছে তার ছায়া। ঠিক যেন এক অলৌকিক ছবির ক্যানভাস। সমুদ্র আর আকাশের সীমানা মিলিয়ে গেছে এমনভাবে, যেন প্রকৃতিও ভালোবাসার গল্পে নিজেকে মিশিয়ে দিয়েছে। এই রহস্যঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ধরা পড়ল টলিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়ের একান্ত মুহূর্তে। তারা কি মেঘের বুকে ভেসে বেড়াচ্ছেন, নাকি সমুদ্রতটে বসে কাটাচ্ছেন একান্ত সময়? স্পষ্ট নয় কিছুই, তবে ছবিতে স্পষ্ট তাদের প্রেমের রোমাঞ্চ। ১৭ মে কৌশানীর জন্মদিন উদযাপন করেই বালির উদ্দেশে রওনা দিয়েছেন এই প্রেমিক যুগল।

নিজের জন্মদিন অনেকটা জাঁকজমকভাবে পালন করেন এই নায়িকা। আগের দিন থেকে শুরু হয়ে যায় উদ্‌যাপন। এই সুন্দরী নিজেও দফায় দফায় জন্মদিন পালন করতে ভালোবাসেন। সেই রেশ এখনও তার রয়ে গিয়েছে। প্রেমিক বনির সঙ্গে একান্ত যাপনের বেশকিছু ছবি পোস্ট করলেন কৌশানী। একের পর এক ছবি মুক্তি, তার প্রচার পর্ব মিটিয়ে কয়েক দিনের ছুটি। তা পরতে পরতে উপভোগ করছেন নায়িকা। এই ছবি সে কথাই বলছে।

কিলবিল সোস্যাইটি’র প্রিমিয়ারে বনির অনুপস্থিতি তৈরি করেছিল অনেক প্রশ্ন। আলোচনা শুরু হয়েছিল, তবে কি বনি-কৌশানীর সম্পর্ক ভাঙল? এই খবর যে পুরোটাই গুজব সে কথা আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন এ অভিনেতা। এবার সেই প্রমাণই পাওয়া গেল। হাতে হাত রেখে ছবি তুললেন বনি-কৌশানী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘যখন তুমি নিজেকে গুরুত্ব দাও, তখন সেটাই সেরা হয়।‘

মা মারা যাওয়ার পর কৌশানীর সবটাই বনিকে ঘিরে। সেই সঙ্গে রয়েছেন তার বাবা, হবু শ্বশুর, শাশুড়ি। তাদের নিয়ে জমিয়ে জন্মদিন পালন করেছেন। বালিতে বন্ধুদের সঙ্গে ছুটি কাটিয়ে এসে আবার নতুন কাজ শুরু করবেন নায়িকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১০

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১১

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১২

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৪

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৫

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৬

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৭

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৮

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

২০
X