বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ১১:১৬ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের পরদিনই হাসপাতালে পিয়া চক্রবর্তী

পরমব্রত ও পিয়া। ছবি : সংগৃহীত
পরমব্রত ও পিয়া। ছবি : সংগৃহীত

বিয়ের রাত পার হতেই হাসপাতালে ছুটতে হলো পিয়া চক্রবর্তীকে। গতকাল সোমবার (২৭ নভেম্বর) অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে সেরেছেন ভারতের পশ্চিমবঙ্গের এই সংগীতশিল্পী। বিয়ের পরের দিনেই হঠাৎ কী হয়েছে তার?

ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, দীর্ঘদিন ধরে কিডনিতে পাথরের সমস্যা রয়েছে পিয়ার। এ নিয়ে বেশ ভুগতে হয়েছে তাকে। একাধিকবার চিকিৎসকের কাছেও গিয়েছেন।

আরও জানা যায়, চিকিৎসকের পরামর্শ মতোই মঙ্গলবার (২৮ নভেম্বর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন পিয়া। সেখানেই তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

সোমবার সকাল থেকেই পরমব্রত ও পিয়ার বিয়ে নিয়ে চর্চা ছিল। দুপুরে রেজিস্ট্রি করে বিয়ে সারেন দুজনে। সেই সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সামাজিকমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করেন পরমব্রত।

এরপর রাতে ভবানিপুরে পরমব্রত ও পিয়ার রিসেপশন হয়। সেখানেও বিশেষ আড়ম্বর ছিল না। আত্মীয় ও বন্ধুরাই বেশি উপস্থিত ছিলেন। তারকাদের মধ্যে ঋতব্রত মুখোপাধ্যায়কে দেখা গেছে মাত্র।

এদিকে, এর আগে কলকাতার নন্দিত সংগীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে পিয়ার ছয় বছরের সংসার ছিল। সেই সংসারে ভাঙনের ঝড় আসে ২০২১ সালে। দুজনেই সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন।

তখনই গুঞ্জন ওঠে, পিয়ার সঙ্গে পরমব্রতের প্রেম রয়েছে। কেউ কেউ এমনটাও বলেন, সেই প্রেমের কারণেই অনুপমের সঙ্গে পিয়ার সংসার ভেঙেছে।

তবে তখন পিয়া-পরম দুজনেই সাফ জানিয়েছিলেন, তারা কেবলই বন্ধু। কিন্তু দুই বছর পর সেই গুঞ্জনই সত্যি হলো। প্রেমের স্বীকারোক্তি নয়, সোজা মালাবদল করছেন পিয়া ও পরমব্রত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসিরুদ্দিন পাটওয়ারী

‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

১০

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

১১

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

১২

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১৩

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

১৫

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

১৭

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

১৮

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

১৯

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

২০
X